Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহ্র মেহমান মৃতরা পরে। এবার শুরু হলো বাইতুল্লাহ শরীফে পৌছে যাওয়ার এক তীব্র হাহাকার । আমরা বিমানে এসে আরোহণ করলাম । পথটি যেনো দীর্ঘ । তবে বাস্তবে মাত্র এক ঘণ্টা পয়তান্রিশ মিনিটের রাস্তা। রাতের ফ্লাইট । জানালা দিয়ে বার বার তাকাচ্ছি। কবে দৃষ্টিতে পড়বে জিদ্বা শহরের বিদ্যুৎ-বাতি। আমাদের পাশেই একদল বিদেশী । মনে হচ্ছিল কোন আরব দেশের লোকজন । এদের সবাই বেশ চিৎকার করে পড়ছিলেন, 'লাব্বায়িকা আন্রাহুম্মা লাব্বায়িক, লাব্বায়িকা লা শারীকা লাকা লাব্বায়িক। ইন্নীল হামদা, ওয়ান্লিমাতা, লাকা ওয়াল মুল্ক। লা শারীকা লাক'। আমরাও অনেকে তাদের সঙ্গে সুর মিলিয়ে পড়তে লাগলাম । বেশ কিছুক্ষণ এভাবে পড়ার পর এক ভদ্রলোক এসে বললেন, “ভাইসব! আমরা এখনও মীব্াত পার হই নি। আপনারা লাব্বায়িক এখন এতো জোরেসুরে পড়ার প্রয়োজন নেই। মীকাঁত পার হলেই ক্যাপ্টেন আমাদেরকে অবগত করবেন। তখন আপনারা এভাবে লাব্বায়িক পাঠ করবেন ইনশাআল্লাহ” । তার কথায় সবাই থেমে গেলেন। এরপর আমরা মনে মনে দরূদ শরীফ এবং জিকির আজকার করতে লাগলাম। এসময় একটি অনুভূতি আমার মনে হানা দিলো । আমি যে আজ হজ্জে গমনের জন্য ইহরাম পরেছি, তা কিভাবে সম্ভব হলো? এ কথা মনের মধ্যে জাগ্রত হতেই চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠলো। হৃদয়টা হঠাৎ যেন বরফের হীম-শীতল ঠাণ্ডা জলে ভিজে গেল। কী অপূর্ব সে অনুভূতি! আমার ৪৩ বছরের জীবনে কখনও এরূপ অদ্ভুত অনুভূতির চেতনা জাগ্রত হয় নি। অনেকক্ষণ মহান আল্লাহ্‌র দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম ৷ বললাম, হে আল্লাহ্‌! এই নরাধম নিমকহারাম গোনাহগারকে আজ তুমি পবিব্রভূমির দিকে নিয়ে যাচ্ছ, তোমার ঘরের মেহমান হিসেবে দাওয়াত করেছো, তার জন্য কী উপায়ে যে তোমায় ধন্যবাদ দেবো সে ভাষা আমার জানা নেই। প্রভূগো! দাওয়াত যখন দিয়েছো তখন সত্যিই তোমার ঘরের সামনে পৌছে আমার হৃদয়ের তৃষ্তা মেটাও। তোমার প্রিয় হাবীবের রওষা শরীফের সামনে নিয়ে একবার প্রাণ খুলে বলার সুযোগ দাও- “আস্সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ!” বিমানের ছোট্ট জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে এক সময় চোখে পড়লো জিন্দা নগরীর উজ্জ্বল বিদ্যুৎ বাতির ঝলক । কিছুক্ষণ পরই পাইলট জানালেন,

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।