Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহ্‌র মেহমান তাদেরকে হজ্জবত পালন করতেই হবে। সুতরাং খালিস নিয়ত হলে- আমার বিশ্বাস আন্মাহ্‌ পাকও তা কবুল করেন এবং হজ্জে গমনের রাস্তা খুলে দেন। আল্লাহ তা' আলা সবাইকে হজ্জ-পালনের তাওফিক দিন। ভ্রমণবৃত্তান্ত: ইহরাম পরা থেকে বাইতুল্লাহ্‌ দর্শন এ বছর আমাদের কাফেলায় সর্বমোট ৩৭ জন ছিলাম । কাফেলার প্রধান ছিলেন কারী উবায়দুল্লাহ্‌ আমিনী, সাহেবজাদা কুতবে যামান শায়খে কাতিয়া রাহমাতুন্রাহি আলাইহি। হজ্জে দলবদ্ধভাবে যাওয়ার মধ্যে একাধিক সুফল আছে। এ ব্যাপারে পাঠকরা এ লেখা পাঠের পর নিশ্য়ই আমার সঙ্গে একমত হবেন বলে আমার বিশ্বাস। এছাড়া আমরা যারা এই প্রথমবারের মতো হজ্জে গিয়েছিলাম তাদের জন্য এই কাফেলা-ভিত্তিক ভ্রমণ অবশ্যই সৌভাগ্যের কারণ ছিলো। আগামীতে যারা প্রথমবারের মতো হজ্জে যাবেন আমি তাদেরকে এরূপ কোন কাফেলার সঙ্গে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি যা হোক, হজ্জ শুরুর চারদিন পূর্বে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০০১ সোমবার আমরা লন্ডন হিথরো থেকে রয়েল জর্ডানিয়ান বিমানযোগে সৌদির পথে যাত্রা করি। এরফলে সোমবার আছরের নামাযের পূর্বে সবাইকে জর্দানের রাজধানী আম্মান এয়ারপোর্টে ইহরাম বাধতে হলো । ক্রানকারীদের এই ইহরাম দীর্ঘ আট দিন পর্যন্ত স্থায়ী ছিল। সুতরাং ইহরাম অবস্থায় এর যাবতীয় বিধি-নিষেধ আমাদের মেনে চলতে হয়েছে। কাফেলার অনেকেই আবার তামাত্ু হজ্জের নিয়তে ইহরাম বাধেন। তারা মক্কা শরীফ পৌছে উমরা (তাওয়াফ, সাঈ ও মাথা মুগ্তন) সেরে হালাল হয়ে যান (ইহরাম ছেড়ে দেন)। জীবনের প্রথম ইহরাম বাধার পরই আমার নিজের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন অনুভূত হলো। সারাজীবন সাধারণ কাপড়-চোপড় পরিধান করে এই দুণ্টুকরো সেলাইহীন শ্বেত-বস্ত্র পরেই মনে হলো, আমি তো এক সাধারণ মাটির মানুষ বৈ আর কিছু নয়! পায়ে চগ্পল, মাথা উন্ক্ত এই মানুষটি কে? কোথায় তার বাড়ি এবং কোথায় তার যাত্রা? এসব প্রশ্ন এসে আমাকে আড়ষ্ট করে দিলো । দু” রাকআত নামায আদায় করে লাব্বায়িক পাঠ করলাম । যতো সময় যাচ্ছিলো ততো আমি অতীত জীবন থেকে গাফিল হচ্ছিলাম। কেন এমনটি হলো আমি জানি না। শেষ পর্যন্ত আমি ভাবলাম, হ্যা আমি তো মৃত! আমি কাফন পরেছি, আর কাফন একমাত্র ১৩

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।