পরিচ্ছেদ ২ হজ্জের ভ্রমণ ও ব্যক্তিগত অনুভূতি পবিত্র হজ্জের ভ্রমণ হচ্ছে শারীরিক, আত্মিক ও মানসিক একটি অভিজ্ঞতা । লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক- অর্থাৎ আমি হাজির! হে আল্লাহ্ আমি হাজির- বলে এর শুরু এবং তাওয়াফ, সাঈ, মিনা, আরাফাত, মুজদালিফা, জামারাত, কুরবানী, মাথা-মুগ্ডন, তাওয়াফে জিয়ারত, তাওয়াফে বিদার মাধ্যমে এর শেষ। বাড়ি থেকে বেরুনোর সময় থেকেই হজ্জযাত্রীদের মানসিক ও আত্মিক অবস্থার পরিবর্তন হতে থাকে। বস্তত পবিত্র হজ্জ এমন একটি অভিজ্ঞতা যা একমাত্র হজ্জ পালনকারী ছাড়া কেউ জানে না। এবার পাঠকদের সামনে আমার জীবনের সর্বাপেক্ষা গুরুতৃরপূর্ণ, অনুভূতির দিক থেকে সবচেয়ে অপূর্ব এবং আত্মিক দিক দিয়ে অন্তষ্টিপূর্ণ এই ভ্রমণ কাহিনী যেটুকু সম্ভব তা তুলে ধরছি। পূর্বকথা আজ থেকে একুশ বছর পূর্বে, ১৯৯১ ঈসায়ী মনে আমার মরহুম আব্বাজান হাজী আলী আসগর আমাকে হজ্জ পালনের জন্য নির্দেশ দিয়েছিলেন । কিন্তু কেন যেন এই দীর্ঘকাল যাবৎ আমি তার নির্দেশ পূর্ণ করতে পারি নি। বন্তত এই যাত্রার জন্য শুধুমাত্র নিয়তই যথেষ্ট নয়, বরং আন্মাহ্র পক্ষ থেকে এ ব্যাপারে হুকুম না আসলে হয় না। জীবনে কত লোককে দেখেছি যারা হজ্জে যাবেন যাবেন বলে শেষ নিঃশ্বাস ছেড়ে চিরদিনের জন্য পরপারে পাড়ি দিয়েছেন, কিন্তু হজ্জপালন নসীবে জুটে নি। আলহামদুলিল্লাহ! বিলম্বে হলেও এ অধমকে আন্মাহ্ পাক হজ্জ নসীব করেছেন। এজন্যে অবশ্যই তার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। হাজীরা হচ্ছেন আল্লাহ্র মেহমান। আন্নাহ পাক যখন কোন বান্দাহ্কে তার পবিত্র ঘরের তাওয়াফ, আরাফাতে অবস্থান এবং অন্যান্য কার্য সম্পাদন করিয়ে মাগফিরাত প্রদান করতে ইচ্ছা করেন, তখনই তিনি তাকে হজ্জ পালনের জন্য নিমন্ত্রণ জানান। এই নিমন্ত্রণ হজ্জে যাত্রার আগেই অনেকে স্বাপ্রিক বা অন্য কোন উপায়ে জানতে পারেন বলেও বর্ণিত হয়েছে। আমি অবশ্য সেরূপ কোন ইজ্িত পাওয়ার মতো যোগ্যতাসম্পন্ন হতে পারি নি। এহেন যোগ্যতাসম্পন্ন শুধু তারাই, যাঁরা প্রভুর খাস বান্দাহ তথা বন্ধুজন। আর আজকের জামানায় এদের সংখ্যা অতি নগণ্য । তবে হজ্জপালন তো একটি ফরয । যাদের আর্থিক ও শারীরিক সামর্থ্য আছে ৯৯২
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।