Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্সাহ্‌র মেহমান মুজদালিফাহ (221512): মিনা ও আরাফাতের মধ্যবর্তী একটি ময়দান। মিনার জামারাতের স্থান থেকে এর দূরত্ব ৭ কিলোমিটার, মক্কী শরীফ থেকে ১২ কিলোমিটার হজ্জযাত্রীরা ৯ জিলহাজ্জ দিবাগত রাত এখানে অবস্থান করেন। এখানেই মাশ*আরিল হারাম নামক মসজিদটি স্থাপিত হয়েছে। এই মাঠটি হারাম শরীফের সীমানার ভেতরে অবস্থৃত। ওয়াদী মুহাসসার (7৫ 9): মুজদালিফার নিকটস্থ একটি স্থান। এখানেই বাদশাহ আবরাহার আসহাবে ফীল বা হস্তিবাহিনীকে আল্লাহ তা'আলা ধ্বংস করেছিলেন । 'গজবের পাহাড়' নামে খ্যাত এই স্থানটি হাজ্জীরা দ্রুত অতিক্রম করেন। 'আরাফাত (1 [11): মসজিদুল হারাম থেকে ২২ কি.মি. দূরে এই ময়দান অবস্থিত। ৯ জিলহাজ্জ হজ্জ পালনকারীরা এখানেই এসে উকুফ করেন। "আরাফাত হারাম শরীফের বাইরে অবস্থিত। মাসজিদে ইব্রাহীম (১1০ ১): আরাফাতের প্রধান মসজিদ। বর্তমান নাম “মসজিদে নামিরাহ' ৷ উকুফ পালনকারীরা সতর্ক থাকা জরুরী । বর্তমান এই মসজিদের একাংশ আরাফাতের সীমানার বাইরে । সুতরাং উকুফ পালনকালে এই অংশে অবস্থান করা যাবেনা । ইয়াওমুল "আরাফাত (-০১১৯| ৯): ৯ জিলহাজ্জ। হজ্জের দিসব। উকুফ (১৪): অবস্থান বা অপেক্ষা করা। হজ্জের মওসুমে ৯ জিলহাজ্জ আরাফাতে ও এদিন দিবাগত রাত (১০ জিলহাজ্জের রাত) মুজদালিফায় উকুফ করতে হয়। মাওয়াক্ফি (291৯): উকুফকারী (অর্থাৎ হজ্জপালনকারী)। জামারাত (5১17251): মিনায় স্থাপিত তিনটি স্থানে কষ্কর নিক্ষেপের জন্য বিরাট বিরাট দেওয়াল ও সেঁতু নির্মিত হয়েছে। এই তিনটি স্থানের নাম জামারাত। মসজিদে খায়েফের নিকটবতী স্থানে স্থাপিত দেওয়ালকে বলে জামারাতুল উলা, মক্কা শরীফের দিকে এর পরেরটির নাম জামারাতুল উসতা এবং মক্কা শরীফের নিকটবর্তী দেওয়ালের নাম জামারাতুল কুবরা । এগুলোকে যথাক্রমে ছোট, মাঝারি ও বড় শয়তান বলে। ১১০

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।