Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুন্লাহ্‌র মেহমান নিশানা নেই। আমি আমাদের কাফেলার প্রধানকে জিজ্ঞেস করে জানতে পারলাম, সেই পরিখাটি অনেক আগেই ভর্তি হয়ে গেছে। ৭টি মসজিদের প্রতিটিই কাচা মটির তৈরী । এগুলো যে সে আমলের তা সহজেই অনুমান করা যায়। অনেককে মসজিদে নামায আদায় করতে দেখলাম । আমাদের হজ্জ কাফেলার দু'একজনও নামায আদায় করেছেন। ৭ মসজিদের ৫টি বর্তমানে পর্যটকদের জন্য খোলা থাকে । আমাদের অনেকেই এই পাঁচটি মসজিদ পরিদর্শন করেছি। দ্র: সউদি কর্তৃপক্ষ খন্দক এলাকায় সম্প্রতি বড় একটি মসজিদ তৈরী করেছেন। খন্দকের এতিহাসিক মসজিদগুলোর দু" একটি মাত্র বিদ্যমান আছে। শেষকথা আমরা হজ্জ শেষে ৯ দিনের জন্য মদীনা মুনাওয়ারা জিয়ারতে যাই। আগেই অনেক তথ্যসহ মদীনা শরীফের বর্ণনা কিছুটা ব্যক্ত করেছি। মদীনা মুনাওয়ারার স্মৃতিকথা ও অনুভূতির পুরো বৃত্তান্ত এ প্রসঙ্গে আর লিপিবদ্ধ করা সম্ভবপর নয়। ইতোমধ্যে লেখাটি বিরাট হয়ে গেছে। অবশ্য পেয়ারে নবীজী সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র রওজা জিয়ারত করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করি। পবিত্র সোনার মদীনায় গিয়ে প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলাল্লাহ! বলে সালাম জানানোর আকাজ্ষা তো সারা জীবনের । আল্লাহ্‌ পাক অনুগ্রহ করে তার এই গোনাহগারকে এ সুযোগ দান করেছেন। আমি কি কোনদিন এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? সোনার মদীনায় নিয়েও তিনি তার রাহমাতের বারিধারা বর্ষণ করে আমাদেরকে সিক্ত করেছেন । আল্লাহ্‌র করুণা, মাহাব্বাত ও দয়ার সীমা নেই। হে আল্লাহ্‌! দয়াকরে অচিরেই তুমি আবার মক্কা মুয়াজজমা ও সোনার মদীনা মুনাওয়ারায় যাওয়ার তাওফিক ও সৌভাগ্য দান করো । এ গ্রন্থের পাঠকদেরকেও তুমি সে অনুগ্বহের মধ্যে শামীল করো । আমীন ।

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।