বাইতুল্সাহ্র মেহমান ৫. খন্দক ও সাত মসজিদ মদীনা তথা ইসলামকে চিরতরে ধ্বংস করে দেওয়ার নিমিত্তে বদর ও উহুদ যুদ্ধের পর কুরাইশরা শেষ পর্যন্ত আবু সুফিয়ানের নেতৃত্বে ১০ হাজার সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে মদীনার দিকে অগ্রসর হয়। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মহাবিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেজন্য সাহাবায়ে কিরামদের সঙ্গে একটি বৈঠক করে আলাপ করলেন । প্রখ্যাত সাহাবী হযরত পরিখা (খন্দক) খনন করা হোক। তার এই অভিনব পরামর্শে সকলেই রাজী হয়ে গেলেন। মদীনার তিন দিকে ঘরবাড়ি ও খেজুর বাগান ছিলো, এতে শহর রক্ষার কাজ হতো। একমাত্র সিরিয়ার দিকটি খোলা ছিলো, তাই পরিখা সেদিকেই খননের সিদ্ধান্ত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন হাজার সৈন্য নিয়ে পরিখা খননের কাজ শুরু করলেন। খনন-কার্ষে তিনি নিজেও অংশগ্রহণ করেছিলেন। কাফিররা মদীনার উপকণ্ঠে এসে শহরে ঢুকতে না পেরে তাবু গাড়লো । এরপর প্রায় এক মাসব্যাপী তারা মদীনা শরীফকে অবরোধ করে রাখলো । এসময় মুসলমানরা এক মহাবিপদের সম্মুখীন হন। খাবার ও রসদ-পত্রের অভাবে সবাই কাতর হলেন। অনেককে ৭ দিন পর্যন্ত উপবাসে কাটাতে হয়েছে। স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উপবাস করেছেন। এ প্রসঙ্গে সীরাতুন্নবী থেকে একটি করুণ ঘটনা বর্ণনা করছি। পরিখা খননের এক পর্যায়ে এক বিরাট পাথর বেরিয়ে এলো । পাথরটি ভাঙ্গার প্রয়োজন দাড়ালো । ক্ষুধা ও দুর্বলতা হেতু কেউই তা ভাঙ্গতে সক্ষম হলেন না। এরপর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খবর দেওয়া হলো । তিনি এসে পাথরটিতে আঘাত হানলেন আর এমনিতেই তা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। তারপর দেখা গেল অনেক সাহাবার পেটে একটি করে পাথর বাধা ছিলো কিন্ত নবীজীর পেটে বাধা ছিলো দু'টি পাথর এবং তিনি গত তিনদিন যাবৎ অনাহারে আছেন! এই পরিখার যুদ্ধই ইতিহাসে “খন্দক যুদ্ধ' নামে পরিচিত। জায়গাটিতে ৭টি ছোট্ট মসজিদ দেখতে পাওয়া যায়। তবে এখানে পরিখার কোন ১০৫
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।