বাইতুন্লাহ্র মেহমান উম্মাহ্। কিন্তু কোথায় গেল উহুদের চেতনা, কোথায় গেল জিহাদী জযৃবা? মনের মধ্যে অনেক প্রশ্ন জাগ্রত হলো । ভাবলাম, হায়! মুসলমানরা কবে আবার জেগে উঠবে উহুদের প্রেরণায়? ৪. মসজিদে কিবলাতাইন ইসলামের প্রাথমিক যুগে নামাযের কিবলা ছিলো জেরুজালেমের মসজিদে আকসা । এ মসজিদেই মসজিদে আকসা থেকে কাবা শরীফের দিকে কিবলা পরিবর্তন হয়েছিলো । এ কারণে এটাকে মসজিদে কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ বলা হয়। কিবলা পরিবর্তনের ঘটনাটি বিভিন্ন সীরাতগ্রন্থে নিম্নোক্তভাবে বর্ণিত হয়েছে। তখন হিজরী ২য় সনের শা*বান মাস। একদা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নামায পড়ছিলেন। তিনি এক পর্যায়ে বার বার উপরের দিকে তাকাচ্ছিলেন। তখন আল্লাহ্র পক্ষ থেকে ওহী নাজিল হলো: “নিশ্চয়ই আমি আপনাকে উর্ব দিকে মুখ তুলে নামায পড়তে দেখেছি। সেজন্য আমি আপনাকে এমন একটি কিবলার দিকে মুখ ফেরাব, যাতে আপনি খুশী হবেন। অতএব আপনার মুখ মক্কার পবিত্র বাইতুক্লাহর দিকে ফেরান। তোমরা হে মুসলমানরা) যেখানেই থাক না কেন, যখন প্রার্থনা করবে তখন তারই দিকে (কাবা ঘরের দিকে) মুখ ফেরাবে” [সুরা বাকারাহ: ১৪৪]। নবীজী সান্নান্লাহু দাড়ালেন। সেই থেকে কাবা শরীফ মুসলমানদের কিবলায় পরিণত হলো। সুতরাং দেখা যাচ্ছে এটাই একমাত্র মসজিদ যেখানে একই নামাষে দু”টি কিবলার দিকে মুখ করে নামায আদায় হয়েছে। এজন্যেই এর নামকরণ হয়েছে “দুই কিবলার মসজিদ' ৷ মসজিদের ভেতর দু* রাকআ+ত নামায পড়া সুন্নাত। বর্তমানে অবশ্যই মিহরাবটি বাইতুক্লাহর দিকে কিবলা করে নির্মিত আছে, কিন্তু ঠিক কোন্দিকে বায়তুল মুকাদ্দাস তার কোন নিদর্শন বা চিহ্ন চোখে পড়ে নি।
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।