বাইতুল্সাহ্র মেহমান ৩. শুহাদায়ে উহুদ আনহুসহ অনেক শহীদ সাহাবী রাদ্বিআল্লাহু আনহুমের কবর অবস্থিত। উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাতবরণ করেছিলেন । এদের প্রায় সকলকেই এখানে কবর দেওয়া হয়। বর্তমানে কবরস্থানটি একটি উচু দেওয়াল দিয়ে ঘেরা । তবে একদিকে গ্লাসের জানালা আছে। ভেতরের কবরগুলো দেখতে পাওয়া যায়। দক্ষিণ দিক থেকেও কবরগুলো দৃশ্যমান। কবরস্থানের সমতল জায়গা থেকে অদূরেই একটি ছোঝ্ট টিলা । এ টিলায় আরোহণ করে সমস্ত এলাকাটি ভালো করে অবলোকন করা যায়। অনেকেই বললেন, এ টিলার পেছন থেকেই পরবর্তীতে ইসলামের বীর সৈনিক খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানদেরকে আক্রমণ করেন। এ আক্রমণের সম্ভাবনা আচ করে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই একদল তীরন্দাজকে এই স্থানটি রক্ষার্থে নিয়োজিত করে রাখলেন। যুদ্ধ শুরু হওয়ার পর এক পর্যায়ে দেখা গেল কুরাইশরা হেরে যাচ্ছে। তখন কয়েকজন ছাড়া এই তীরন্দাজদের অধিকাংশ গণিমতের মাল লুগ্ঠনের লক্ষ্যে নিজ স্থান থেকে চলে আসলেন। এদিকে খালিদ ওৎ পেতে অপেক্ষা করছিলেন। তীরন্দাজরা চলে যাওয়ার পরই তিনি পেছন দিক থেকে তুমুল আক্রমণ করলেন। এরফলে অনেক মুসলমানরা শহীদ হলেন। এছাড়া পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্নাম এর উপর কুরাইশরা আক্রমণ করে তাকে ক্ষত-বিক্ষত করে দিলো । অনেক মুসলমান এসময় তাকে রক্ষার্থে নিজের শরীর ঢাল হিসেবে ব্যবহার করে শাহাদতবরণ করেন। তথাপি নবীজী সান্নাল্লাহু শহীদ হলো । প্রচণ্ড আঘাতে মাথা মুবারক থেকে রক্ত ঝরলো । এখানে এসে এসব কথা মনে পড়তেই চোখ দু'টো অশ্রু সিক্ত হলো । শরীরে জেগে উঠলো শিহরণ । আজো যেন সেদিনের তুমুল লড়াইয়ের প্রতিধ্বনি হচ্ছে। শোনা যাচ্ছে তরবারির ঝন্ঝন্ শব্দ। ইসলামের জন্য এতো ত্যাগ, এতো কষ্ট করেছেন পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবায়ে কিরাম। রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জীবন পর্যন্ত সেদিন হুমকির সম্মুখীন হয়েছিলো। আজকের মুসলমানরা এ ইতিহাস থেকে গাফিল। ১০৩
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।