বাইতুল্সাহ্র মেহমান সবগুলো কবর ছিল বগলি ধরনের । এসব কবরে প্রতিদিনই অনেক সৌভাগ্যবান ব্যক্তিকে দাফন করা হয়। ২. মসজিদে কুবা ও মসজিদে জুমু'আ এ দুটি মসজিদ একটা আরেকটা থেকে অতি নিকটে । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মদীনা শহরে প্রবেশের পূর্বে কুবা পল্লীতে কোনো কোনো রিওয়ায়েত মতে, ১২ দিন পর্যন্ত অবস্থান করেন। এখানে থাকাকালে তিনি ইসলামের সর্বপ্রথম মসজিদ “মসজিদে কুবা' নির্মাণ করেছিলেন । এরপর সর্বপ্রথম যে মসজিদটিতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু'আর নামায আদায় করেছিলেন সেটি বর্তমানে “মসজিদে জুম'আ” নামে পরিচিত । মসজিদে কুবায় অনেক লোকের ভিড় থাকে । এখানে দু* রাকআত নামাজ পড়া সুনাত। এ কারণে মদীনা মুনাওয়ারায় যারাই জিয়ারতে যান তারা এ মসজিদে এসে নামায পড়ে থাকেন। ২. হযরত সালমান ফারসী রাদিআল্লাহু আনহু এবং হযরত উসমান রাদ্বিআল্লাহু আনহুর বাড়ি প্রখ্যাত এই দু'জন সাহাবীর বাড়ির নিদর্শন এখনও মদীনা শহরে বিদ্যমান । আমরা গাড়ি থেকে না নেমেই এ বাড়ি দু'টো অবলোকন করেছি । হযরত সালমান ফারসী রাদ্বিআল্লাহু আনহুর বাড়ির বিভিন্ন দেওয়াল এখনও দাড়িয়ে আছে । তবে কালের স্রোতে দেওয়ালগুলো অনেকটা ভেঙ্গে পড়েছে। দেওয়ালগুলো রৌদে শুকনো ধুসর রংয়ের ইট দ্বারা নির্মিত। এখনও আছে। বাড়ির ভেতর অসংখ্য খেজুর বৃক্ষ । তবে মূল বাড়ির পুরনো কোনো দালান-অন্টালিকা আমার চোখে পড়ে নি। একটি বাড়ি আছে, তবে তা কত বছরের পুরনো সঠিকভাবে বলা যাবে না। বাড়ির সামনে একটি নোটিশে “ওয়াকৃফ সম্পত্তি” লেখা দেখতে পেলাম ।
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।