Hajj Journey [ Bangla Image] - Engineer Azizul Bari (Author)
/ ১১২
📝 লেখা 📖 পিডিএফ

বাইতুল্সাহ্‌র মেহমান পাওয়া যায়। এছাড়া আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত ইবাহীম রাদ্বিআল্লাহু আনহুর ছোট্ট কবরটি দেখতে পাই। আমরা একটি গণকবর দেখতে পেলাম। এটি একটি পুরাতন দেওয়ালের ভেতর অবস্থিত। এটা “শুহাদা হাররা নামে প্রসিদ্ধ । এখানে কয়েকজন শহীদকে একত্রে দাফন করা হয়েছিল। এরপর চোখে পড়ল তৃতীয় খলীফা হযরত উসমান রাদিআল্লাহু আনহুর কবর। এখান থেকে অদুরেই হযরত হালিমা রাদ্বিআল্লাহু আনহার কবর। আমরা এক স্থানে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম নাফি' রাহমাতুল্লাহি আলাইহির কবরও পাশাপাশি দেখতে পেলাম । এছাড়া আরও প্রসিদ্ধ সাহাবাদের মধ্যে যারা জান্নাতুল বাকীতে শায়িত আছেন তাদের মধ্যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু'জন ফুফু বিবি আতিকা ও বিবি সাফিয়া হযরত সা'দ বিন আবি ওয়াক্কাস রাদ্বিআল্লাহু আনহু, হযরত আবু সাইদ খুদরী রাদিআল্লাহু আনহু, হযরত সা'দ বিন মুআ'জ রাদ্বিআল্লাহু আনহু প্রমুখ উল্লেখযোগ্য । এক বর্ণনা মতে জান্নাতুল বাকীতে অন্তত ১০ হাজার সাহাবায়ে কিরাম রাদ্বিআল্লাহু আনহুমের কবর আছে। যুগ যুগ ধরে এখানে সমাহিত হয়ে আসছেন আন্নাহর অসংখ্য ওলিআল্লাহ। পরবর্তী যুগে ভারতবর্ষের দু'জন খ্যাতিমান ওলিও এখানে সমাহিত হয়েছেন। এরা হচ্ছেন হযরত খলীল আহমদ সাহারানপুরী ও তার খলিফা হযরত জাকারিয়া কান্ধলবী রাহমাতুল্লাহি আলাইহিমা । জান্নাতুল বাকীর পূর্বদিকে সাধারণ মুসলমানদেরও অসংখ্য কবর আছে। কবরের জায়গাটুকুতে মাটির স্তপ আছে এবং প্রায় সবগুলোর শির বরাবর এক খ্ড পাথর মাটির মধ্যে পুতে রাখা হয়েছে । তবে কার কবর কোন্টি তা জানার কোন উপায় নেই। কারণ কবরে কোন শিলালিপি নেই। প্রতিটি কবরের শিরই রওজা শরীফ বরাবর অর্থাৎ পশ্চিম দিকে । আমি কয়েকটি খনন-করা কবরও দেখেছি । ১০৯

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।