পরিচ্ছেদ ৮ মদীনা শহরের এতিহাসিক স্থানসমূহ মদীনা শহরে বিভিন্ন এঁতিহাসিক স্থানসমূহ আমাদের কাফেলার সকলে একদিন জিয়ারত করেছি। নিম্নে এর বিস্তারিত বিবরণ তুলে ধরলাম । ১. জান্নাতুল বাকী অবস্থিত। উচু দেওয়ালবেষ্টিত এই বিরাট কবরস্থানটি প্রত্যহ বাদ আসর জিয়ারতের জন্য খুলে হয়। শুধুমাত্র পুরুষরা ভেতরে ঢুকতে পারেন। মহিলারা বাইর থেকে জিয়ারত করে থাকেন। জান্নাতুল বাকীতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্ীয়-স্বজন এবং অনেক সাহাবায়ে কিরামের কবর আছে। এছাড়া তাবিঈন, তাবে তাবিঈন, প্রখ্যাত মুফাস্সীর, ইমাম, ওলিআল্লাহ এবং সাধারণ মুসলমানদেরও প্রচুর কবর এখানে বিদ্যমান । এখনও অনেককে এই কবরস্থানে দাফন করা হয়। আমাদের কাফেলার প্রধান জনাব কৃরী উবায়দুল্লাহ সাহেব অনেকগুলো কবরের পরিচিতি আমাদেরকে বলে দেন। কবরগুলোর শির বরাবর এক-একটি পাথর আছে মাত্র। কোনটিতেই লিখিত কিছু নেই। অবশ্য প্রখ্যাত সাহাবী এবং গুরুতৃপূর্ণ ব্যক্তিদের কবরের চতুর্দিকে দেওয়াল আছে। এছাড়া এগুলোতে একেকজন লোক নিয়োজিত আছেন। এদেরকে জিজ্ঞেস করলে তারা কবরের পরিচিতি বলে দেন। আনহা, উম্মত জননী আয়িশা রাদ্বিআল্লাহু আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য পবিভ্রাত্ৰা স্ত্রীসহ তার আহল-আওলাদদের কবর দেখতে
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।