১৫.ইমামের ও একাকী আদায়কারী মুসল্লীর জন্য যোহর ও আছরের ফরজ নামাজে, মাগরিবের তৃতীয় রাকাতে এবং এশার ফরজের তৃতীয় ও চতুর্থ রাকাতে নীচুষরে কিরাত পড়া। উপরে বর্নিত যেসব স্থানে ইমামের জন্য আওয়াজ করে কিরাত পড়া ওয়াজিব সেসব স্থানে একাকী নামাজ আদায়কারী মুসল্লীর জন্য উচুরে কিংবা নীচুষ্বরে কিরাত তিলাওয়াত করা উভয়ই জায়েজ। কুরবানীর ঈদে আরাফাতের দিন ফজরের নামাজ থেকে চতুর্থ দিনের আছরের নামাজ পর্যন্ত তেইশটি ফরজ নামাজ আদায়ের পরে 'তাশরিক তাকবীর" আদায় করা ওয়াজিব। সাহু সিজদা: নামাজ আদায়কারী ব্যক্তি, নামাজের ফরজগুলি থেকে কোন একটিকে ইচ্ছাকৃতভাবে কিংবা ভুলে ত্যাগ করলে নামাজ ভঙ্গ হয়। তবে ঘদি কোন একটি ওয়াজিব ভুলে আদায় না করলে নামাজ নষ্ট হবে না। কিন্তু এক্ষেত্রে তাকে সাহ্র সিজদা আদায় করতে হবে। সাহু সিজদাকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে অথবা নামাজের ওয়াজিবগুলি থেকে কোন একটিকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে মুসল্লীর উপর এ নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব হয়। তা আদায় না করলে গুনাহগার হবে। নামাজের সুন্নাত আমলের মধ্য থেকে কোন একটি আদায় না করলে সাহু সিজদা দিতে হয় না। সাহ্র সিজদা মুলত নামাজের কোন ফরজকে বিলম্বিত করার জন্য অথবা ওয়াজিবের বিলম্ব কিংবা ত্যাগের জন্য আদায় করতে হয়। একই নামাজের মধ্যে একাধিকবার সাহু সিজদা ওয়াজিব হলেও, একবার আদায় করাই যথেষ্ঠ। জামাতের সাথে নামাজ আদায়ের সময় ইমামের ওয়াজিবের ক্ষেত্রে ভুল হলে, তার অনুসরণকারী মুসল্লীদেরও তার সাথে সাহু সিজদা আদায় করতে হবে। তবে এক্ষেত্রে মুসল্লীর ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হলেও জামাত থেকে আলাদাভাবে তার সাহু সিজদা আদায় করতে হবে না। সাহু সিজদা আদায়ের জন্য, শেষ বৈঠকে 'তাহাইয়্যাত' পড়ার পরে ডান দিকে সালাম ফিরানোর পরে দুইবার সিজদা করে বসবে এবং “তাহিয়্যাত”, “আল্লাহুম্মা সাল্লি ও বারিক' ও “রাব্বানা' দোয়াসমূহ পড়ে নামজ শেষ করবে। এক বা দুইদিকেই সালাম ফিরিয়ে কিংবা কোনদিকেই সালাম না ফিরিয়েও সাহ্ সিজদা আদায় করা যায়। সাহু সিজদা ওয়াজিব হওয়ার কারন: যেখানে বসতে হবে সেখানে না বসে দাঁড়িয়ে গেলে কিংবা দাঁড়াতে হবে এমন জায়গায় বসে গেলে, আওয়াজ করে কিরাত পড়তে হবে এমন জায়গায় নীচুষরে কিংবা নীচুষ্করে পড়তে হবে এমন জায়গায় আওয়াজ করে কিরাত পড়লে, দোয়া পড়ার জায়গায় কিরাত পড়লে কিংবা কিরাত পড়ার জায়গায় দোয়া পড়লে সাহু সিজদা দিতে হবে। উদাহরণস্বরূপ, সুরা ফাতিহার জায়গায় 98
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।