নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

ও দোয়া, উপরে বর্নিত একাকী আদায়কারী পুরুষের নামাজের মতই। যেসব বিষয়ে পার্থক্য আছে তা নিম্নরূপ: ক. তাকবীরের সময় হাতগুলিকে পুরুষদের মত কান পর্যন্ত তুলবে না। কাঁধ বরাবর তুলে, নিয়্যাত করে তাকবীর দিবে। এরপর বুকের উপরে হাত রেখে নামাজ শুরু করবে। খ. রুকুতে পিঠ পুরোপুরি সোজা করবে না। গ. সিজদার সময় হাতের কনুই জমিনে রাখবে। ঘ. তাশাহহুদ পড়ার সময় রানের উপরে বসবে, অর্থাৎ ডান ও বাম পা ডান দিকে ছড়িয়ে বাম রানের উপর বসবে। নামাজে মহিলাদের জন্য উত্তমরূপে পর্দা করার সহজ উপায় হল, হাত সহ সমস্ত শরীর আবৃত করতে পারবে এমন দীর্ঘ ওড়না এবং পা পর্যস্ত ঢেকে রাখবে এমন ঢোলা ও লম্বা পোশাক পরিধান করা। নামাজের ওয়াজিবসমূহ: নামাজের ওয়াজিবসমুহ নিম্নরূপ: ১. সুরা ফাতিহা পাঠ করা। ২. সুরা ফাতিহার পর একটি সুরা অথবা কমপক্ষে সংক্ষিপ্ত তিন আয়াত তিলাওয়াত করা। ৩. এক্ষেত্রে প্রথমে সুরা ফাতিহা পড়া তারপর অন্য সুরা পড়া। ৪. সুরা ফাতিহা ও এর সাথে মিলিয়ে অন্য সুরা ফরজ নামাজের প্রথম ও দ্বিতীয় রাকাতে আর ওয়াজিব ও সুন্নাত নামাজের প্রত্যেক রাকাতে পড়া। &. সিজদা সবসময় একসাথে দুইটি করে আদায় করা। ৬. তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতের পরে তাশাহহুদ পরিমাণ বসা। শেষ বৈঠকে বসা ফরজ। ৭. দ্বিতীয় রাকাতের পর তাশাহহ্দের চেয়ে অতিরিক্ত সময় না বসা। ৮. সিজদায় নাক কপালের সাথে একত্রে জমিনে রাখা। ৯. শেষ বৈঠকে বসার সময়ে "আত্তাহিয়্যাতু” পাঠ করা। ১০.নামজের মাঝে তা"দিল-ই এরকান বা ধারাবাহিকতা বজায় রাখা। ১১.সর্বশেষে আসসালামু আলাইকুম বলে নামাজের সমাপ্ত করা। ১২.বিতর নামাজের তৃতীয় রাকাতের শেষে দোয়া-ই কুনুত পড়া। ১৩.ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর দেয়া। ১৪.ইমামের জন্য ফজর, জুমা, ঈদ, তারাবীহ ও বিতর নামাজের সব রাকাতে এবং মাগরিব ও এশার নামাজের প্রথম দুই রাকাতে কিরাত আওয়াজ করে পড়া। 97

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।