নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

উপরে বসবে এবং “আন্তাহিয়ম্যাতু', “আল্লাহুম্মা সাল্লি” “আল্লাহুম্মা বারিক' ও “রব্বানা আতিনা' দোয়াসমুহ পাঠ করার পরে প্রথমে ডান দিকে “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” পরে বাম দিকে “আসসালামু আলাইকুম" বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। সালাম ফিরানোর পরে, "আল্লাহুম্মা আনতাস্‌ সালাম ওয়া মিনকাস্‌ এবং কোন কথা না বলে ফজরের নামাজের ফরজ আদায়ের জন্য দাঁড়াবে। সুন্নাত ও ফরজ নামাজের মাঝে কথা বললে বহু সওয়াব থেকে বঞ্চিত হয়। নামাজের পরে, সম্পূর্ণ ইসতিগফার দোয়াটি তিন বার পাঠ করবে। এরপর “আয়াতুল কুরসী” ও তেত্রিশবার “সুবহানাল্লাহ', তেত্রিশবার “আলহামদু লিল্লাহ', তেত্রিশবার "আল্লাহ্র আকবার, এবং একবার “তাহলিল' অর্থাৎ 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু_ওহুয়া আলা কুলি শাইয়িন ক্কাদির” পড়বে। (এই দোয়াগুলি নিচুষ্বরে পরবে।) এরপর দোয়া করবে। দোয়ার সময় পুরুষগণ তাদের হাতকে বুক বরাবর তুলবে ও কনুইর থেকে ভাঙবে না। হাতের তালু খোলা রাখবে ও আসমানের দিকে ফিরিয়ে রাখবে। কেননা, নামাজের জন্য যেমন কা”বা শরীফ কিবলা,ঠিক একইভাবে দোয়ার জন্য কিবলা হল আসমান। দোয়ার পরে প্রতিটির জন্য আলাদা আলাদাভাবে “বিসমিল্লাহ সহ এগারবার সুরা ইখলাস্‌, দুই “কৃবুল আউজু* সুরা, এবং সাতষট্রিবার 'আন্তাগফিরুল্লাহ' বলা মুস্তাহাব। এরপর “সুবহানা রব্বিকা রবি্বিল ইজ্জাতি' আয়াতটি পাঠ করে হাতগুলি মুখমণ্ডলে মুছবে। চার রাকাত বিশিষ্ট সুন্নাত ও ফরজ নামাজের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতের পরে 'আত্তাহিয়্যাতু' পরে দাঁড়িয়ে যাবে। সুন্নাত নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাতে হয়। কিন্তু ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধুমাত্র সুরা ফাতিহা পড়তে হয়, অন্য কোন সুরা মিলাতে হয় না। মাগরিবের ফরজের ক্ষেত্রেও একইভাবে তৃতীয় রাকাতে সুরা মিলাতে হয় না। বিতর নামাজের তিন রাকাতের প্রতিটিতেই সুরা ফাতিহার পরে সুরা মিলাতে হয়। তৃতীয় রাকাতে সুরা মিলানোর পরে 'আল্লাহ্ব আকবার" বলে হাতগুলি কানের লতি পর্যন্ত তুলে আবার নাভির উপরে বেঁধে দোয়া-ই কুনুত পাঠ করতে হয়। আছর ও এশার ফরজ নামাজের পূর্বে যে 'সুন্নাত-ই গায়রি মুয়াক্কাদা” রয়েছে তা অন্যান্য চার রাকাত বিশিষ্ট সুন্নাতের মতই আদায় করতে হয়। তবে দ্বিতীয় রাকাতের পরে বসা অবস্থায় 'আত্তাহিয়্যাতু" এর পরে 'আল্লাহুম্মা সাল্লি” ও “আল্লাহুম্মা বারিক' দুরুদ শরীফ পড়তে হয়। একাকী আদায়কারী মহিলার নামাজ: উদাহরণস্বরূপ ফজরের নামাজের সুন্নাত নিম্নরূপে আদায় করবে: দেহের গড়ন ও ভাঁজ প্রকাশ পাবে না, এমনভাবে মাথা থেকে পা পর্যন্ত আবৃত করবে। শুধুমাত্র হাত ও মুখমণ্ডল খোলা থাকবে। নামাজে পঠিত ক্কিরাত 96

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।