নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

তা স্থির করার পর “আল্লাহু আকবার' বলে নাভির উপর ডান হাত দিয়ে বাম হাতের উপরে রেখে বাঁধবে। ২. দুষ্টি সর্বদা সিজদার স্থানের দিকে থাকবে। এ অবস্থায় প্রথমে “সুবহানাকা' পড়বে, এরপর “আউজুবিল্লাহ' বিসমিল্লাহ" পড়ে সুরা ফাতিহা পড়বে। ফাতিহার পরে 'বিসমিল্লাহ্‌* না পরেই আরেকটি সুরা পাঠ করবে। উদাহরণ রূপ: “আলাম তারা কাইফা' পাঠ করল। (শোফিঈ মাজহাব অনুযায়ী সুরা ফাতিহা ও অন্য একটি সুরার মাঝে “বিসমিল্লাহ্‌* পাঠ করতে হয়) ৩. সুরা পাঠ করার পরে “আল্লাহু আকবার" বলে রুকুর জন্য ঝুকবে। দুই হাত দুই হাটুর উপরে ছড়িয়ে রাখবে ও হাটু ধরে রাখবে। কোমর, পিঠ ও মাথা সমান্তরালে রাখবে। দৃষ্টি পা বরাবর থাকবে। এ অবস্থায় তিনবার 'সুবহানা রাব্বিয়াল আজিম" বলবে, চাইলে পাঁচ অথবা সাতবারও পড়তে পারে। ৪. এরপর 'সামিয়াল্লাহু লিমান হামিদাহ্‌” বলে দাঁড়াবে। এ অবস্থায় পায়জামা বা প্যান্টের নিচের অংশ নিয়ে টানাটানি করবে না এবং দৃষ্টি সিজদার স্থানে স্থির থাকবে। সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর পর “রব্বানা লাকাল হামদ' বলবে। (এইসময়ের সোজা হয়ে দাঁড়ানোকে “কাওমা' বলা হয়।) ৫. বেশীক্ষণ এভাবে না থেকে আল্লাহু আকবার' বলে সিজদায় যাবে। সিজদায় যাওয়ার সময় ধারাবাহিকভাবে নিম্নে বর্নিত প্রক্রিয়া অনুসরণ করবে: ক) ডান হাঁটু, পরে বাম হাঁটু, ডান হাত পরে বাম হাত, নাক ও কপাল জমিনে রাখবে। খ) পায়ের আঙ্জুলগুলিকে কিবলার দিকে বাঁকাবে। গ) মাথাকে দুই হাতের মাঝ বরাবর স্থাপন করবে। ঘ) হাতের আঙ্গুলগুলিকে মিশিয়ে রাখবে। ও) হাতের তালু জমিনের সাথে মিশিয়ে রাখবে। চ) এই অবস্থায় থেকে কমপক্ষে তিনবার 'সুবহানা রাব্বিয়াল আ”্লা” বলবে। ৬. এরপর “আল্লাহু আকবার” বলে বাম পাকে জমিনে বিছিয়ে, ডান পায়ের আঙ্গুলগুলিকে কিবলার দিকে ফিরিয়ে রানের উপরে বসবে। হাতের তালু হাটুর উপরের অংশে স্বাভাবিকভাবে রাখবে। ৭. এভাবে বেশিক্ষণ বসে না থেকে আল্লাহু আকবার” বলে পুনরায় সিজদায় যাবে। দুই সিজদার মাঝের এই বসাকে "জালসা' বলা হয়। ৮. সিজদায় পুনরায় কমপক্ষে তিনবার 'সুবহানা রাবিবয়াল আলা, বলার পরে “আল্লাহু আকবার" বলে দাঁড়াবে। দাঁড়ানোর সময় হাত দিয়ে জমিনে ভর দিবে না এবং পা নাড়াচাড়া করবে না। সিজদা থেকে উঠার সময় প্রথমে কপাল, পরে নাক, এরপর বামহাত ও ডানহাত, তারপর বাম হাঁটু ও ডান হাঁটু জমিন থেকে উঠাবে। ৯. দাঁড়ানো অবস্থায় 'বিসমিল্লাহ্‌” পড়ে সুরা ফাতিহা ও অন্য একটি সুরা মিলিয়ে পড়ার পরে “আল্লাহু আকবার” বলে আবার রুকুতে যাবে। ১০.দ্বিতীয় রাকাতও প্রথম রাকাতের বর্ননা অনুযায়ী সম্পূর্ণ করবে। তবে, দ্বিতীয় সিজদার পর “আল্লাহু আকবার" বলে দাঁড়িয়ে না গিয়ে রানের 95

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।