নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

দুই পা অথবা কমপক্ষে প্রত্যেক পায়ের একটি করে আঙ্গুল জমিনে রাখা ফরজ, কারো মতে ওয়াজিব। অর্থাৎ দুই পা মাটিতে না রাখলে নামাজ কবুল হবে না অথবা মাকরুহ হবে। সিজদার সময় পায়ের আঙ্গুলগুলিকে বাঁকা করে কিবলার দিকে ফিরানো সুন্নাত। সিজদার সময় পুরুষরা, হাত ও রানকে পেট থেকে আলাদা করে রাখবে। হাত ও হাঁটু মাটিতে রাখা সুন্নাত। পায়ের গোড়ালিদ্বয় দাঁড়ানোর সময় চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা, রুকু ও সিজদার সময় মিলিত রাখা সুন্নাত। সিজদায় যাওয়ার সময় প্যান্টের নীচের অংশকে উপরে টানা মাকরুহ, এগুলিকে বটে নামাজে দাঁড়ানোও মাকরুহ। জামার হাতা ও প্যান্টের অথবা পায়জামার নিম্নাংশকে বটে, ছোট করে নামাজ আদায় করাও মাকরুহ। অলসতা করে কিংবা গুরুত্বের কথা না ভেবে মাথা অনাবৃত রেখে নামাজ আদায় করা মাকরুহ। নামাজকে গুরত্ব না দেয়া কুফুরীর শামিল। ময়লা পোশাক কিংবা কাজের পোশাক পরে নামাজ আদায় করাও মাকরুহ। ৫. শেষ বৈঠক: শেষ রাকাতে 'আত্তাহিয়্যাতু" পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত বসা ফরজ। বসার সময়ে হাতের আঙ্গুলের দ্বারা ইশারা করবে না। পুরুষরা বাম পাকে, আঙ্গ্ুলগুলি যেন ডান দিকে ফিরে থাকে এমনকরে জমিনে রাখবে, এর উপরে বসবে। ডান পাকে খাঁড়া করে রাখবে, এর আঙ্জুলগুলি জমিনে লেগে থাকবে। আঙ্ছুলের মাথাগুলি কিবলার দিকে যতটা সম্ভব ফিরিয়ে রাখবে। এভাবে বসা সুন্নাত। মহিলারা সরাসরি জমিনে বসবে, রানদ্বয় মিলিয়ে রাখবে। ডান পা ডান দিক থেকে বাইরের দিকে রাখবে, বাম পাকে আঙ্গুলগুলি ডান দিকে ফিরিয়ে তার নিচে রাখবে। নামাজ আদায়ের পদ্ধাতি: একাকী আদায়কারী পুরুষের নামাজ: উদাহরণক্বরূপ ফজরের নামাজের সুন্নাত নিম্নরূপে আদায় করবে: ১. প্রথমে কিবলার দিকে ফিরে দাঁড়াবে। দুই পায়ের মাঝে চার আঙ্গুল পরিমাণ খালি জায়গা রেখে সমান্তরালে রাখবে। দুই হাতের বৃদ্ধাঙ্গুলকে কানের লতি পর্যন্ত তুলে স্পর্শ করিয়ে হাতের তালু কিবলামুখী করে খোলা রেখে নিয়্যাত করবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিবলামুখী হয়ে আজকের ফজরের সুন্নাত নামাজ আদায়ের জন্য নিয্্যাত করলাম" বলে মনে মনেও 94

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।