সুরা ফাতিহা অন্য সুরার আগে তিলাওয়াত করাও ওয়াজিব। এই ওয়াজিবগুলি থেকে কোনটি ভুলে পালন না করলে এর জন্য সাহ্র সিজদা দিতে হবে। কিরাত হিসেবে, কুরআন-ই কারীমের তরজমা পড়লে তা জায়েজ হবে না। ইমামের জন্য, জুমা ও ঈদের নামাজ ব্যাতীত প্রত্যেক নামাজের প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে যতটুকু পড়বে তার দ্বিগুণ পরিমাণ তিলাওয়াত করা সুন্নাত। একাকী নামাজ আদায়ের সময় প্রত্যেক রাকাতে সমপরিমাণ আয়াত তিলাওয়াত করতে পারে। ইমামের জন্য একই ওয়াক্তের নামাজের একই রাকাতে একই আয়াত পড়ার অভ্যাস করা মাকরুহ। প্রথম রাকাতে তিলাওয়াতকৃত আয়াত বা সুরা দ্বিতীয় রাকাতেও পুনরায় তিলাওয়াত করা মাকরুহে তানজিহী। কুরআনের ধারাবাহিকতার বিপরীত তিলাওয়াত করা অধিকতর অপছন্দনীয়। প্রথম রাকাতে যেই সুরা পরা হয়, দ্বিতীয় রাকাতে তার পরবর্তী সুরা না পড়ে তার পরেরটি তিলাওয়াত করাও মাকরুহ। পবিত্র কুরআনের মুসহাফ হিসেবে যেভাবে আছে সেই ধারাবাহিকতা বজায় রেখে তিলাওয়াত করা সবসময়ের জন্যই ওয়াজিব। ৩. রুকু: দাঁড়ানো অবস্থায় কিরাতের পরে তাকবীর বলে রুকুর জন্য ঝুকতে হয়। রুকুতে, পুরুষগণ আঙ্গুলগুলিকে ফাঁকা ফাঁকা করে হাঁটুর উপরে রাখবে, পিঠ ও মাথাকে এক সমতলে রাখবে। রুকুতে কমপক্ষে তিনবার "সুবহানা রাব্বিয়াল আজিম” বলবে। তবে তিনবার না পরার আগেই যদি ইমাম মাথা তুলে ফেলে তবে মুসল্লীও মাথা তুলে ফেলবে। রুকুতে হাত ও পা সোজা করে রাখতে হয়। মহিলাগণ হাতের আঙ্গ্ুলগুলি ফাঁকা করে রাখবে না। পিঠ, হা ও পা ও সোজা করে রাখবে না। রুকু থেকে দাঁড়ানোর সময় “সামিয়াল্লাহু লিমান হামিদাহ” বলা ইমাম কিংবা একাকী আদায়কারীর জন্য সুন্নাত। জামাতে নামাজের সময় মুসল্লীগণ তা বলবে না। বরং এর পরপরই “রববানা লাকাল্ হামদ" বলবে। সোজা হয়ে দাঁড়াবে পরে আল্লাহ্ আকবার বলে সিজদায় যাওয়ার সময়ে প্রথমে ডান ও পরে বাম হাঁটু, তারপর ডান ও পরে বাম হাত, এরপর নাক ও কপাল জইনে রাখবে। ৪. সিজদা: সিজদার সময় হাতের আঙ্ছ্ুলগুলি একত্রিত করে কিবলা অভিমুখে কান বরাবর জমিনে রাখবে, মাথা দুইহাতের মাঝে অবস্থান করবে। কপাল পবিত্র স্থানে তথা মাটি, পাথর, কাঠ, চাঁদর ইত্যাদির উপর রাখা ফরজ, একইসাথে নাকও জমিনে রাখা ওয়াজিব। উজর না থাকলে, শুধুমাত্র নাক দিয়ে সিজদা করা জায়েজ নয়। শুধুমাত্র কপাল দিয়ে সিজদা করা মাকরুহ। 93
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।