৭. তাকবীরে তাহরীমা: নামাজে দাঁড়ানোর সময় “আল্লাহু আকবার" বলে শুরু করা ফরজ। এর বদলে অন্য শব্দ বললে হবে না। কিছু আলিম, তাকবীরে তাহরীমাকে নামাজের অন্তর্গত ফরজ হিসেবে গণ্য করেছেন। তাদের মতে, নামাজের শর্ত ও রুকন উভয়ই ছয়টি। নামাজের রুকনসমূহ: নামাজের ভিতরের ফরজগুলিকে রুকন বলা হয়। এগুলো পাঁচটি: ১.কিয়াম: নামাজের পাঁচটি রুকনের মধ্য থেকে প্রথমটি হল কিয়াম। কিয়ামের অর্থ হল, দাঁড়িয়ে থাকা। পায়ে দাঁড়াতে অক্ষম অসুস্থ ব্যাক্তি বসে নামাজ আদায় করবে। যদি অসুস্থতা এমন হয় যে, বসতেও অক্ষম, তবে চিত হয়ে শুয়ে মাথার দ্বারা নামাজ আদায় করবে। মুখমণ্ডল আকাশের দিকে নয়, কিবলার দিকে ফিরাবে। এর জন্য মাথার নিচে বালিশ ব্যবহার করতে পারে। পাগুলিকে খাঁড়া করে রাখবে, কিবলার দিকে ছড়িয়ে রাখবে না। যখন দাঁড়িয়ে নামাজ আদায় করবে তখন দুই পা পরস্পর থেকে চার আঙ্জুল পরিমান খালি রাখবে। দাঁড়াতে অক্ষম ব্যক্তি কিংবা দাঁড়ালে মাথা ঘুরা, দাঁত- চোখ কিংবা অন্য কিছুর ব্যাথা বৃদ্ধি পায়, সামনের বা পিছনের রাস্তা দিয়ে মুত্র কিংবা বাতাস বের হয়, ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত হয়, শত্রুর আক্রমণের শঙ্কা বৃদ্ধি পায়, মাল চুরি হওয়ার সম্ভাবনা হয়, বমি হয় বা রোজা ভঙ্গ হয় অথবা লজ্জাস্থান অবমুক্ত হয় এমন ব্যক্তিগণ বসে নামাজ আদায় করবে। রুকুর জন্য সামান্য ঝুকবে, আর সিজদার জন্য মাথা জমিনে রাখবে। যদি মাথা জমিনে রাখতেও অক্ষম হয় তবে, রুকুর জন্য সামান্য আর সিজদার জন্য এর চেয়ে বেশী ঝুঁকাবে। যদি রুকুতে যতখানি মাথা ঝুঁকাবে তার চেয়ে সিজদাতে বেশী মাথা না ঝুঁকায় তবে নামাজ সহীহ হবে না। জমিনে পাথর অথবা কাঠ রেখে তার উপরে সিজদা করলে, নামাজ সহীহ হলেও গুনাহগার হবে। কেননা তা মাকরুহে তাহরিমী হয়। ২. কিরাত: সুন্নাত ও বিতরের নামাজের প্রত্যেক রাকাতে এবং একাকী আদায় করার সময় ফরজ নামাজের প্রথম দুই রাকাতে, দাঁড়িয়ে পবিত্র কুরআন থেকে অন্ততপক্ষে একটি আয়াত তিলাওয়াত করা ফরজ। সংক্ষিপ্ত সুরা পড়লে আরো উত্তম হবে। কিরাত হিসেবে এসব স্থানে সুরা ফাতিহা তিলাওয়াত করা এবং সুন্নাত ও বিতর নামাজের প্রত্যেক রাকাতে এবং ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার পরে অন্য কোন সুরা, কিংবা তিন আয়াত তিলাওয়াত করা ওয়াজিব। 92
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।