আশহাদু, আন্না মুহাম্মাদার্ রাসূলুল্লাহ: মুহাম্মদ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামকে তার প্রেরিত পয়গম্বর ও তার পছন্দনীয় ইবাদতের পদ্ধাতি মানবজাতিকে শিক্ষাদানকারী হিসেবে মেনে নিলাম। আর মহান আল্লাহ্ তায়ালা রাসুলের মাধ্যমে যেই ইবাদতের শিক্ষা দিয়েছেন তার জন্য শুধুমাত্র ওই ইবাদতগুলিই উপযুক্ত তাও বিশ্বাস করি। হাইয়া আলাস্ সালাত, হাইয়া আলাল্ ফালাহ: এর দ্বারা মুমিনদের জন্য মুক্তি, সৌভাগ্য ও সফলতা অর্জনের মাধ্যম এই নামাজের প্রতি আহ্বান করা হয়। আল্লাহ্ব আকবার: তার উপযুক্ত কোন ইবাদত কারো পক্ষে করা সম্ভব নয়। তার জন্য যতই ইবাদত করা হোক না কেন, এগুলোর চেয়ে তিনি অনেক উর্ধে,অনেক মহান। লা ইলাহা ইল্লাল্লাহ: ইবাদত পাওয়ার, সম্মানে মাথা ঝুকাবার অধিকারী একমাত্র তিনি, তার উপযোগী কোন ইবাদত কারো পক্ষে করা যেমনিভাবে হা নয় একইভাবে তিনি ব্যাতীত কারো ইবাদত পাওয়ারও নুন্যতম অধিকার ] নামাজের মর্যাদা ও মহানত্ব, এর ব্যাপারে সবার প্রতি খবর দেয়ার জন্য বাছাইকৃত এই বাক্যগুলির অর্থের গভীরতা ও বড়ত্ব থেকেও প্রতীয়মান হয়। ৬. নিয়্যাত: ইফতিতাহ তাকবীর বলার সময়ে নিয়্যাত করতে হয়। নামাজের জন্য নিয়্যাত বলতে নামাজের নাম, ওয়াক্ত, কিবলা ও ইমামের অনুসরণের বিষয়গুলি মনেমনে স্থির করা বুঝায়। ইফতিতাহ তাকবীরের পরে নিয়্যাত করলে তা শুদ্ধ হবে না, তাই নামাজও কবুল হয় না। ফরজ ও ওয়াজিব নামাজের নিয়্যাতের সময় কোন ফরজ বা ওয়াজিব তা জানা আবশ্যক। তবে রাকাতের সংখ্যা নিয়্যাত না করলেও চলবে। সুন্নাতের ক্ষেত্রে শুধু নামাজের জন্য নিয়্যাত করাও যথেষ্ঠ। জানাজার নামাজের জন্য, আল্লাহ্র জন্য নামাজ ও মাইয়িতের জন্য দোয়ার নিয়্যাত করলাম, বলা যথেষ্ঠ। ইমামের জন্য পুরুষ জামাতের ঈমাম হিসেবে নিয়্যাত না করলেও চলবে। তবে, উপস্থিত জামাতের ইমাম হিসেবে নামাজ আদায় করছি বলে নিয়্যাত না করলে, জামাতে নামাজ আদায়ের সওয়াব থেকে বঞ্চিত হবে। ইমামের নিয়্যাত করলে, জামাতের সওয়াব অর্জন করবে। তবে জামাতে মহিলাদের উপস্থিতি থাকলে, মহিলাদের ইমাম হিসেবে নিয়্যাত করা আবশ্যক। ইবাদত করার সময়, শুধুমাত্র মুখ দিয়ে উল্লেখ করাকে নিয়্যাত বলে না। ক্কালবের দ্বারা নিয়্যাত না করলে, ইবাদত কবুল হয় না। 91
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।