নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

আযানের বাক্যসমৃহ: আল্লাহ্র আকবার ৪বার। আশহাদু আল্‌ লা ইলাহা ইল্লাল্লাহ ২বার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ২বার। হাইয়া আলাস্‌-সালাহ ২বার। হাইয়া আলাল্-ফালাহ ২বার। আল্লাহ্র আকবার ২বার। লা ইলাহা ইল্লাল্লাহ ১বার। শুধুমাত্র ফজরের আযানের সময় 'হাইয়া আলাল-ফালাহ'এর পরে দুইবার “আস্-সালাতু খাইরুন মিনান্-নাউম' বলতে হয়। আর ইকামাতের সময়, 'হাইয়া আলাল-ফালাহ'এর পরে দুইবার 'ক্কাদ ক্লামাতিস্‌্-সালাত' বলতে হয়। আযানের দোয়া: রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে: “আযান দেয়ার সময় এই দোয়াটি পড়: আনা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা শারিকা লাহু, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহ্র ও রাসুলুহু, ওয়া রাদিতু বিল্লাহি রাববান ওয়া বিল ইসলামি দ্বীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা রাসুলান নাবিয়্যা” অপর একটি হাদিস শরীফে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন যে, “এই আমার উম্মত! আযান শেষ হলে এই দোয়াটি করিও: আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ্‌ দাওয়াতিত্‌ তাম্মাতি, ওস্‌ সালাতিল ক্লায়িমাতি, আতি মুহামাদানিল অসিলাতা ওয়াল ফাদিলাতা, ওয়াদৃ দারাজাতার্‌ রাফিয়াতা, ওয়াবয়াসহু মাকামাম্‌ মাহমুদানিল্‌ লাজি ওয়াদৃতাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ”। আযানের অর্থ: আল্লাহু" আকবার: আল্লাহ্‌ তায়ালা মহান। তার জন্য কিছুই আবশ্যক নয়। বান্দার ইবাদতের প্রতিও তিনি মুখাপেক্ষী নন। তার জন্য বান্দার ইবাদতের কোন উপকারিতা নাই। এই গভীর অর্থকে মস্তিষ্কে উত্তমরূপে স্থাপন করার জন্য এই বাক্যটি চার বার বলা হয়। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ: তার বড়ত্ব ও মহত্বের কারণে তিনি যেমন কারো ইবাদতের মুখপেক্ষী নন একইভাবে তিনি ব্যাতীত আর কারো ইবাদত পাওয়ার অধিকারও নাই, এই সাক্ষ্য দিচ্ছ ও মনে প্রাণে বিশ্বাস করছি। কোন কিছুই তার তুলনা নয়। -৯ 90

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।