নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

নামাজের ওয়াক্ত হওয়ার ব্যাপারে বিশ্বাস করা যায় না। এর আযানের কিংবা ইশারাতের দ্বারা রোজা ভাঙ্গা যায় না। আযানকে যথাযথ মর্ধাদা ও সম্মান প্রদর্শনকারী এবং এর হরফ ও কালিমাকে পরিবর্তন কিংবা বিকৃতি সাধন না করে, গানের মত সুর না দিয়ে, মিনারায় উঠে সুন্নাত অনুযায়ী পাঠকারী ব্যাক্তি, সুউচ্চ মর্যাদা অর্জন করে। আযানে মাইকের ব্যবহার: মিনারায় স্থাপন করা মাইকগুলি মুয়াজ্িনের জন্য একধরণের অলসতার মাধ্যম হয়েছে। আযানকে অনেক ক্ষেত্রে ছোট কোন কক্ষে, অন্ধকারে সুন্নাত অনুযায়ী না দেয়ার প্রবণতা দেখা দিয়েছে। যুগ যুগ ধরে চলে আসা, আরশের দিকে ছড়িয়ে যাওয়া আধ্যাত্মিকতায় সজ্জিত মিনারাগুলি এই মন্দ বিদায়াতের কারণে একএকটি মাইক বহনকারী খুটিতে পরিণত হয়েছে। ইসলামের আলেমগণ বিজ্ঞানের আবিষ্কারকে সবসময়ই সাদরে গ্রহণ করেছে। যেমন, ছাপাখানা স্থাপনের জন্য উৎসাহ দিয়েছেন, যেন উপকারী কিতাবসমুহ ছাপার মাধ্যমে জ্ঞানের প্রসার দ্রুত হয়। রেডিও ও মাইকের দ্বারাও সর্বত্র উপকারী অনুষ্ঠান সম্প্রচার করা যায়, যা নিঃসন্দেহে ইসলামের জন্য উপকারী ও পছন্দনীয় একটি আবিষ্কার। কিন্তু মুসলমানদেরকে আযানের সুমিষ্ট আওয়াজ থেকে বঞ্চিত করে, মাইকের প্রকম্পিত আওয়াজের ব্যবহার ক্ষতির কারণ হয়েছে। ঈমানপূর্ণ ক্কালবে ইলাহী প্রভাব বিস্তারকারী সালিহ মুমিনদের কন্ঠের বদলে যান্ত্রিক আওয়াজ দখল করেছে। মাইকের আবিষ্কারের আগে, মিনারা থেকে দেয়া আযান ও মসজিদের তাক্কবীর ধ্বনি বিধর্মীদেরকেও প্রভাবিত করত। প্রত্যেক মহল্লায় পঠিত আযান শুনে মসজিদকে পূর্ণকারী মুসল্লীগণ, আসহাবে কিরামদের জামানার মত নিজেদের নামাজকে খুশু'এর সাথে আদায় করত। আযানে নিহিত মুমিনদের মাঝে উদ্দীপনা সৃষ্টিকারী ইলাহী প্রভাব, মাইকের যাক্ত্রিকতায় বিলুপ্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস শরীফে বলেছেন যে, “কেউ আযানের আওয়াজ শুনে মুয়াজ্জিনের সাথে সাথে তা আস্তে আস্তে বললে, প্রত্যেক অক্ষরের জন্য হাজার সওয়াব দেয়া হয় এবং তার হাজারটা গুনাহ মাফ করা হয়”। আযান শ্রবণকারী ব্যাক্তি, পবিত্র কুরআন তিলাওয়াত করা অবস্থায় হলেও, মুয়াজ্জিনের সাথে আযানের বাক্যগুলি বলা সুন্নাত। যখন 'হাইয়া আলা” বাক্যগুলি শুনবে তখন তার পুনরাবৃতি না করে 'লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আযান শেষ হলে দুরুদ পড়বে, তারপর আযানের দোয়া পড়বে। দ্বিতীয় “আশহাদু- আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময়ে দুই বৃদ্ধাঙ্গুলের নখে চুমু দিয়ে, দুই চোখের উপর বুলিয়ে দেয়া মুস্তাহাব। ইকামাতের সময় এরূপ করা যায় না। ৪9

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।