মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার মাধ্যমে মুসলমানদের ক্লালবসমূহ একে অপরের সাথে সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হয়। পরস্পরের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। প্রত্যেক মুসলমান যে ভাই ভাই তা উপলব্ধি করতে পারে। বড়রা ছোটদের স্নেহ করে। ছোটরা বড়দের সম্মান করে। ধনীরা দরিদ্রদের আর ক্ষমতাবানরা দুর্বলদের সাহায্য করতে এগিয়ে আসে। সুস্থ ব্যক্তিরা যখন মসজিদে নিয়মিত জামাতে অংশগ্রহণকারী কোন ব্যক্তিকে অনুপস্থিত দেখে তখন তার খোঁজখবর নেয়। হয়ত তার রোগ হয়ে থাকবে এটা ভেবে তার বাড়িতে যায়। “দ্বীনী ভাইয়ের সাহায্যার্থে যে এগিয়ে আসল মহান আল্লাহ্ তা”আলা তার সাহায্যকারী হবেন' এই হাদিস শরীফের দেয়া সুসংবাদ অর্জনের জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়। নামাজ মানুষকে সকল ধরনের মন্দ, কুৎসিত ও নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত রাখে। কৃত গুনাহসমূহের কাফফারা হয়। হাদিস শরীফে আছে যে, পাঁচ ওয়াক্ত নামাজ হল তোমাদের মধ্য থেকে কারো বাড়ির সামনে দিয়ে প্রবাহমান একটি নদীর মত। কেউ ষদি এ নদীতে প্রতিদিন পাঁচবার গোসল করে তবে তার শরীরে যেমন কোন ময়লা থাকতে পারে না,ঠিক তেমনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তিরও সগীরা গুনাহসমূহ মাফ করে দেয়া হয়'। মহান আল্লাহ্ ও তার রাসুল সাল্লাল্লাহ্র আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঈমানের পরে, সর্বোত্তম আমল ও সর্বশ্রেষ্ঠ ইবাদত হল নামাজ। একারণে নামাজ আদায়ের সময়ে এর প্রত্যেকটি ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাবকে যথাযথভাবে পালন করা উচিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফে বলেছেন যে, 'হে আমার উম্মত, যথাযথভাবে আদায়কৃত নামাজ মহান আল্লাহ্ তা”আলার পছন্দনীয় সমস্ত জামিলের মাঝে সর্বোত্তম। নামাজ হল পয়গন্করদের সুন্নত, ফেরেশতাদের পছন্দনীয় আমল, আসমান ও জমিনের নূর, দেহের পাক নিতিকে রক কারন দোয়া কবুলের মাধ্যম, মালাকুল মাউত [মৃত্যুর দ্বায়িত্বে নিয়োজিত ফেরেশতা] কে সুপারিশকারী, কবরের আলো, মুন্কার ও নাকিরের কেবরে প্রশ্নকারী ফেরেশতাদের) জবাব, কিয়ামতের দিবসে মাথার উপরের ছায়া, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার ঢাল, বিজলির গতিতে পুলসিরাত অতিক্রমের মাধ্যম, জান্নাতের চাবি ও জান্নাতবাসীর মাথার মুকুট। মহান আল্লাহ তাআলা নামাজে চেয়ে অধিক গুরুত্বপূর্ন আর কিছুই দান করেলনি। নামাজের চেয়েও উত্তম কোন ইবাদত থাকলে সর্বপ্রথম তা করতেন। ফেরেশতাদের মাঝ থেকে একদল সর্বদা দাঁড়িয়ে ইরাদত করছে, একদল রুকু করছে, একদল সেজদা করছে আরেক দল তাশাহহুদ পাঠ করছে। মহান আল্লাহ্ এই সমস্ত ইবাদতকে এক রাকাত নামাজের মাঝে একত্রিত করে মুমিনদের উপহার দিয়েছেন। এজন্যই
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।