শুধুমাত্র নফল নামাজ আদায় করা মাকরুহ, এমন দুইটি ওয়াক্ত রয়েছে যার একটি হল. ফজরের ওয়াক্তে ফরজ নামাজ আদায়ের পর থেকে সূর্যোদয় পর্যস্ত। অপরটি হল, আছরের ফরজ নামাজ আদায়ের পর থেকে মাগরিবের ফরজের আগ পর্যস্ত। এসময়ে নফল নামাজ আদায় করা মাকরুহ। মেরু অঞ্চলে নামাজ ও রোজা: প্রত্যেক অঞ্চলের নামাজের ওয়াক্ত, বিষুবরেখা থেকে এ অঞ্চলের দুরত্ব ও খতুর পরিবর্তন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। উত্তর মেরুর নিকটবর্তী ঠাণ্ডা অঞ্চলসমুহে যখন সূর্ধের ঝুঁক বেশী থাকে তখন সন্ধ্যা না নামতেই ভোর হয়ে যায়। একারণে বাল্টিক সাগরের উত্তরাংশে গ্রীষ্মকালে রাত না হওয়ায় এশার ও ফজরের নামাজের ওয়াক্ত হয় না। হানাফী মাজহাব অনুযায়ী, ওয়াক্ত নামাজের শর্ত নয় বরং সবব্। একারণে এসব অঞ্চলে সবব্ সংঘটিত না হওয়ায়, নামাজও ফরজ হয় না। এমতাবস্থায়, সব অঞ্চলে বসবাসকারী মুসলমানদের উপর শ্্রীক্মকালে এই দুই ওয়াক্ত নামাজ ফরজ হবে না। দক্ষিণ মেরুতে মানুষের বসবাসযোগ্য অঞ্চল না থাকায় এরূপ সমস্যাও নাই। শাবান মাসের শেষ রাত্রিতে, কোন শহরে রমজানের চাঁদ দেখা গেলে সমস্ত দুনিয়ায় রোজা রাখা জরুরী হয়। চাঁদ দেখার সময় যেসব স্থানে দিন থাকে তারা পরবর্তী দিন থেকে রোজা শুরু করবে। (মেরু কিংবা চাঁদে গমনকারী মুসলমান দি মুসাফির না হয় তবে তার উপরও রমজান মাসের দিনগুলিতে রোজা রাখা ফরজ হয়। যেখানে দিন চব্বিশ ঘন্টার চেয়েও দীর্ঘ হয়, সেখানে ঘড়ির সময় দেখে রোজা শুরু করবে ও ইফতার করবে। চবিবিশ ঘন্টার চেয়ে কম সময়ে দিন হয় এমন নিকটবর্তী কোন শহরের সময়কে অনুসরণ করবে। যদি এমতাবস্থায় রোজা না রাখে তবে যখন সে দীর্ঘ দিনের স্থান থেকে বের হয় স্বাভাবিক অঞ্চলে আসবে তখন ক্কাজা আদায় করবে।) আযান ও ইকামাত আযান শব্দের শাব্দিক অর্থ হল অবগত করা, ঘোষনা দেয়া। পাঁচ ওয়াক্ত নামাজ, ক্কাজা নামাজ ও জুমার নামাজে খতীবের সামনে পুরুষদের আযান দেয়া সুন্নাত-ই মুয়াক্কাদা। মহিলাদের ক্ষেত্রে আযান ও ইকামাত দেয়া মাকরুহ। আযান, অন্যদেরকে ওয়াক্ত সম্পর্কে অবহিত করার জন্য উচু স্থানে দাঁড়িয়ে দেয়া হয়। আযান দেয়ার সময়, দুই হাত তুলে একটি করে আঙ্ছুল দুই কানের ছিদ্রে রাখা মুস্তাহাব। ইকামাত দেয়া আযান দেয়ার চেয়ে অধিক ফজিলতপূর্ণ। আযান ও ইকামাত উভয়ই কিবলার দিকে ফিরে দিতে হয়। আযান ও ইকামাত দেয়ার সময় অন্য কথা বলা যায় না, এমনকি সালামের জওয়াবও দেয়া যায় না। 87
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।