নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

আছরের নামাজের ওয়াক্ত: যোহরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে আছরের নামাজের ওয়াক্ত শুরু হয়। ইমাম আবু ইউছুফ ও ইমাম মুহাম্মদ রে:) এর মতে কোন বস্তুর ছায়া যখন নিজ দৈর্ঘের চেয়ে বেশী প্রলম্ষিত হয় তখন আছরের ওয়াক্ত শুরু হয় এবং পর্যন্ত স্থায়ী হয়। ইমাম আজম আবু হানিফা (র:) এর মতে বস্তুর ছায়া যখন নিজ দৈর্ঘের দ্বিগুনের চেয়ে বেশী প্রলম্বিত হয় তখন আছরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্যান্তের সময় শেষ হয়। তবে সূর্য যখন রক্তিম হয়ে যায় তখন নামাজ পড়া মাকরুহে তাহরিমী। এ কারনে আছরের নামাজকে এ মুহুর্ত পর্যন্ত বিলম্বিত করাও মাকরুহে তাহরিমী। কিন্তু কোন কারনে যদি এ দিনের আছরের নামাজ আদায় না করা হয়ে থাকে সেক্ষেত্রে সূর্ধের পুরোপুরি অস্তমিত হওয়া আগেই তা আদায় করা নেয়া আবশ্যক। মাগরিবের নামাজের ওয়াক্ত: সুর্যের পুরোপুরি অস্তমিত হওয়ার পরে শুরু হয় এবং পশ্চিম আকাশে আভা মিলিয়ে যাওয়া পর্যন্ত স্থায়ী হয়। পশ্চিম আকাশের রক্তিম আভাকে শাফাক বলা হয়। এশার নামাজের ওয়াক্ত: মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথেই এশার নামাজের ওয়াক্ত শুরু হয় সুবৃহে সাদিক পরত স্থায়ী হয়। ইমাম আবু হানিফার মতে পশ্চিম আকাশের আভা মিলিয়ে যাওয়ার পরে এশার ওয়াক্ত শুরু হয় কিন্তু ইমাম আবু ইউছুফ ও ইমাম মুহাম্মদের মতে পশ্চিম আকাশের রক্তিম আভা মিলিয়ে গেলেই মাগরিবের ওয়াক্ত শেষ হয় ও এশার ওয়াক্ত শুরু হয়। এজন্য এ ক্ষেত্রে রক্তিম আভা মিলিয়ে যাওয়ার পরে আরো কিছুক্ষন অপেক্ষা করলে আকাশের শেষ আভাটুকুও বিলীন হয়ে যাওয়ায় প্রত্যেক ইমামের মতকেই অনুসরন করা সম্ভব। বিনা কারনে ইচ্ছাকৃতভাবে এশার নামাজকে মধ্যরাত পর্যন্ত বিলম্বিত করা মাকরুহ। যে কোন নামাজই তার নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আদায় করা হারাম। এটি একটি কবিরা গুনাহ। তুর্কি সংবাদ পত্রের প্রকাশিত নামাজ এবং ইমসাক সময় সীমা পরিপূর্ণ ভাবে বর্ণীত হয়েছে। তিন সময়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমী। এই সময়গুলোতে ফরজ নামাজ পড়তে শুরু করলে তা সহীহ হয় না। এগুলো হল সুর্যোদয়ের সময়, সূর্যাত্তের সময় এবং দিনের বেলায় সূর্য খন ঠিক মধ্য আকাশে থাকে সেই সময়। এই তিন ওয়াক্তে, আগে থেকেই প্রস্তুত হওয়া জানাজার নামাজ, তিলাওয়াত-ই সিজদা, সাহু সিজদা ইত্যাদি আদায় করাও জায়েজ নয়। সূর্যান্তের সময় কেবলমাত্র ঞ্ দিনের আছরের নামাজ আদায় করা যার। 86

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।