নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

তবে, ১- অসুস্থতার কারণে, ২- মালসম্পদ চুরি যাওয়ার আশঙ্কা থাকলে, ৩- হিংস্র প্রাণীর আক্রমণের আশঙ্কা থাকলে, ৪- শত্রুর আক্রমণের আশঙ্কা থাকলে, ৫- পশুর উপর থেকে নামলে অন্যের সাহায্য ছাড়া পুনরায় আরোহণে অপারগ হলে এবং দুই ওয়াক্তের নামাজকে জাম' অর্থাৎ যোহর ও আছর ওয়াক্তকে অথবা মাগরিব ও এশার ওয়াক্তকে, মালিকী কিংবা শাফিঈ মাজহাবের তাকলিদ করে একত্রে আদায়) করা সম্ভব না হলে, উপরোক্ত অবস্থাগুলিতে জাহাজে, ট্রেনে ও বিমানে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা শর্ত। নামাজের ওয়ান্তীসমূহ: শ্রেষ্ঠনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেছেন যে, “হযরত জিবরাঈল আলাইহিস্‌ সালাম পবিত্র কাবা শরীফের দরজার পাশে দুইদিন আমার ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। আমরা দুজন প্রথম দিনে সুবহে সাদিকের সময় ফজরের নামাজ, সূর্ধের ঠিক মাথা বরাবর থেকে সামান্য পশ্চিমে হেলে যাওয়ার পরে যোহরের নামাজ, বস্তুর ছায়া নিজ উচ্চতার সমান হওয়ার পরে আছরের নামাজ, সূর্যাস্তের পরপরি মাগরিবের নামাজ এবং পশ্চিম আকাশে আভা মিলিয়ে যাওয়ার পরে এশার নামাজ আদায় করলাম। দ্বিতীয় দিনে চারিদিক পরিঙ্কার হওয়ার পরে ফজরের নামাজ, বস্তুর ছায়া নিজ উচ্চতার দ্বিগুণ হওয়ার সময়ে যোহরের নামাজ, এর পরপরি আছরের নামাজ, ইফতারের সময় মাগরিবের নামাজ আর রাতের এক তৃতীয়াংশ পার হওয়ার সময়ে এশার নামাজ আদায় করলাম। এরপর হযরত জিবরাঈল আলাইহিস্‌ সালাম বলল, এই মুহাম্মদ! এ গুলিই আপনার এবং আপনার পূর্ববর্তী পয়গন্বরদের নামাজের সময়সূচী। আপনার উন্মতও যেন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিই এই দুদিনের সময়ের মাঝেই আদায় করে”। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ হওয়ার বিষয়টি এ হাদিস থেকেও প্রমাণিত হয়। ফজর নামাজের ওয়াক্ত: সুবহে সাদিক অর্থাৎ পূর্বাকাশ যখন আলোকিত হতে শুরু করে তখন ফজরের ওয়াক্ত শুরু হয় এবং সূর্যোদয়ের আগ মুহুর্তে শেষ হয়। যোহরের নামাজের ওয়াক্ত: সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিমে হেলতে শুরু করে অর্থাৎ খন ছায়া দিবসের সবচেয়ে ক্ষুদ্রতম হয়ে পুনরায় প্রলম্বিত হতে থাকে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। জোহরের ওয়াক্তের শেষ সময়ের ব্যাপারে দুইটি মত রয়েছে। ইমাম আবু ইউছুফ ও ইমাম মুহাম্মদের র:) মতে ছায়া যখন বসূতুর দৈর্ঘের সমান হয় তখন যোহরের ওয়াক্ত শেষ হয় আর ইমাম আবু হানিফার রে:) এর মতে ছায়া বস্তুর দৈর্ঘের দ্বিগুণ পরিমান পর্যন্ত অতিক্রম করলে ওয়াক্ত শেষ হয়। 85

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।