নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৯. দুধপিতা ও দুধমাতার মাতা। ১০.দুধপানকারী মেয়ে এবং দুধপানকারী ছেলে ও মেয়ের মেয়ে। ১১.দুধবোন। ১২.দুধবোনের মেয়ে। ১৩.দুধভাইয়ের মেয়ে। ১৪.দুধখালা ও দুধফুফু। বৈবাহিক কারণে মাহরেম: পুরুষ: ১৫-ম্বশুর। ১৬.সৎছেলে। ১৭.সৎবাবা। ১৮.মেয়ের জামাই। নারী: ১৫-শ্বাশুরি। ১৬.সতমেয়ে। ১৭.সৎমা। ১৮.পুত্রবরধু। লজ্জাস্থানকে উম্মুক্ত রেখে যারা বাইরে বের হয় এবং যারা অন্যের লজ্জাস্থানের দিকে দৃষ্টি দেয় এমন নারী ও পুরুষ উভয়ই জাহান্নামের অতি উত্তপ্ত জলন্ত আগুনে পুড়বে। ৪.ইস্তিকবাল-ই কিবলা: (কিবলামুখী হওয়া) কা"বা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করা ফরজ। মক্কা-ই মুকাররমা শহরে অবস্থিত কা'বা শরীফের দিককে কিবলা বলা হয়। এর আগে 'কুদুস্* কিবলা ছিল। রাসূল সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের মদিনায় হিজরতের সতের মাস পরে শাবান মাসের মাঝের মঙ্গলবারে, কা'বা শরীফের দিকে মুখ ফিরানোর আদেশ দেয়া হয়েছে। কিবলা, মূলত কা"বার দেয়াল নয় বরং এ স্থান। অর্থাৎ কাবার জমিন থেকে আরশ পর্যন্ত সবটুকুই কিবলার অন্তর্ভুক্ত। একারণেই সাগর কিংবা কুয়ার তলদেশ থেকে, সুউচ্চ পর্বতমালা থেকে এবং বিমান থেকে কা"বার দিক বরাবর ফিরে নামাজ আদায় করা হয়। চোখের দৃষ্টিসীমার কৌণিক প্রান্তদ্ধয়ের মধ্যবর্তী স্থানে কা'বা অবস্থিত হলে নামাজ সহীহ হয়। ৪4

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।