নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

“নিজের গোপনাঙ্গকে উন্মুক্তকারী ও অন্যের গোপনাঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী ব্যাক্তির উপর আল্লাহ তায়ালার অভিশাপ বর্ষিত হোকণ। “নিজেকে যে জাতির রূপে প্রকাশ করবে, ব্যাক্তি সেই জাতির অন্তর্ভুক্ত হবে”। এর অর্থ হল, ব্যাক্তি আচার-আচরণ, চরিত্র, কাজকর্ম কিংবা পোশাকের দিক থেকে যাদের সাথে সাদৃশ্যপূর্ণ হবে, তাদের থেকেই বিবেচিত হবে। ফ্যাশনের নামে অমুসলিমদের প্রথাকে অনুকরণকারী, হারাম কাজকর্মকে শিল্প হিসেবে বিবেচনাকারী, হারামে লিপ্তদের শিল্পী, নায়ক-নায়িকা, আধুনিক হিসেবে শ্বীকৃতি প্রদানকারীরা উপরোক্ত হাদিস শরীফগুলি থেকে শিক্ষা নিক, এ ব্যাপারে তাদের শঙ্কিত হওয়া উচিত এবং সচেতন হওয়া উচিত। পুরুষের জন্য অপর পুরুষের এবং নারীর জন্য অপর নারীর লঙজ্জাস্থানের দিকে তাকানোও হারাম। দেখা যাচ্ছে যে, যেমনিভাবে পুরুষের জন্য মহিলাদের প্রতি আর মহিলাদের জন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকানো হারাম, ঠিক একইভাবে পুরুষের জন্য অপর পুরুষের লজ্জাস্থানের প্রতি ও নারীর জন্য অপর নারীর লজ্জাস্থানের প্রতি দৃষ্টি দেয়াও হারাম। পুরুষের পুরুষের জন্য ও নারীর জন্য আওরাতের স্থান হল, হাটু থেকে নাভী পর্যন্ত। নারীর অপর নারীর জন্য আওরাতের স্থানও পুরুষদের মত। তবে নারীর পরপুরুষের জন্য আওরাতের স্থান হল, হাতের তালু ও মুখমণ্ডল বাঁধে সমস্ত শরীর। পরনারীর প্রতি কামনাহীন দৃষ্টিতে তাকানোও হারাম। কম্বল বা চাদরের নিচে উলঙ্গ অবস্থায় শায়িত কোন রোগী, মাথা চাদরের ভিতরে রেখে ইশারায় নামাজ আদায় করলে, উলঙ্গ হিসেবে বিবেচিত হবে বিধায় নামাজ বাতিল হবে। মাথা চাদর থেকে বের করে নামাজ আদায় করলে, চাদর দ্বারা আবৃত হিসেবে আদায় হবে এবং জায়েজ হবে। পুরুষের জন্য মাহরেম তথা চিরস্থায়ীভাবে যাদেরকে বিবাহ করা হারাম, এমন আঠার ধরণের নারীর মাথা, মুখমণ্ডল, ঘাড়, হাত ও হাঁটুর নিচের অংশের প্রতি কামনার উদ্রেক হবে না এব্যাপারে নিশ্চিত হলে তাকাতে পারে। তবে তাদের বক্ষ, পেট, বগল, রান, হাঁটু ও পিঠের দিকে তাকাতে পারবে না। নারীর জন্য চাচাতো, খালাতো, মামাতো ও ফুফাতো ভাইরাও পরপুরুষ হিসেবে বিবেচিত। ফুফা, খালু, দুলাভাই ও দেবরও পরপুরুষ হিসেবে গণ্য হয়। অতএব এদের সাথে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, ঠাট্টাতামাসা করা কিংবা নির্জনে অবস্থান করা হারাম। পুরুষদের ক্ষেত্রেও অনুরূপভাবে চাচাতো, খালাতো, মামাতো ও ফুফাতো বোনদের সাথে এবং ভাবী ও শালীদের সাথে একান্তে অবস্থান করা কিংবা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা হারাম। পুরুষের জন্য মাহরেম হিসেবে বিবেচিত আঠার ধরণের নারীর সাথে আজীবন বিবাহ করা অসম্ভব। এদেরসাথে কথাবার্তা বলতে পারে, একান্তে কোন স্থানে অবস্থান করতে পারে। নারীও অনুরূপভাবে আঠার ধরণের পুরুষের সাথে 8

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।