বেশি অংশ, কোন রুকন আদায়ের পুরো সময় ধরে অনাবৃত থাকলে নামাজ ভঙ্গ হয়ে যায়। এর চেয়ে কম অংশ অনাবৃত হলে নামাজ ভঙ্গ হবে না তবে নামাজ মাকরুহ হবে। যে পোষাক বা কাপড় খুবই পাতলা কিংবা যার দ্বারা শরীরের অবয়ব বা রঙ প্রকাশিত হয় তা শরিয়তের দৃষ্টিতে পোষাক হিসেবে বিবেচিত হয় না। মহিলাদের জন্য নামাজের বাইরে একাকী থাকা অবস্থায়, হাটু থেকে নাভী পর্যন্ত আবৃত করা ফরজ, একইসাথে বুক ও পিঠ ঢাকা ওয়াজিব এবং শরীরের অন্যান্য অংশ আবৃত করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “পরনারীর প্রতি কামনার দৃষ্টিতে তাকানো ব্যাক্তির চক্ষুগুলিকে আগুনে পূর্ণ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পরনারীকে কামনার সাথে ব্যাক্তির হাতকে গর্দানের সাথে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর সাথে অপ্রয়োজনে কামনার সাথে কথা বললে, প্রত্যেক শব্দের জন্য হাজার বছর জাহান্নামে থাকতে হবে-। অপর এক হাদিস শরীফে বলা হয়েছে যে: “প্রতিবেশী নারী ও বন্ধুর স্ত্রীদের প্রতি কামনার দুষ্টিতে তাকানো, পরনারীদের দিকে তাকানোর চেয়ে দশগুণ বেশী গুনাহের কাজ। বিবাহিত নারীদের দিকে তাকানো, অবিবাহিত মেয়েদের দিকে তাকানোর চেয়ে হাজার গুণ বেশী অপরাধের কাজ। আর যিনার গুনাহও এরূপ অধিক হয়”। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “হে আলী! তোমার উরদেশ কখনো উম্মুক্ত করো না। আর জীবিত কিংবা মৃত, কখনোই কারো উরুদেশের প্রতি দৃষ্টি নিক্ষেপ করো না”। অন্য আরেক হাদিস শরীফে বলা হয়েছে যে: “তোমাদের গোপনাঙ্গ কখনো উন্মুক্ত করো না। কেননা, তোমাদের সাথে এমন কেউ আছে যারা কখনোই তোমাদের থেকে আলাদা হয় না। অতএব তাদের ব্যাপারেও লজ্জিত হও এবং তাদের মর্যাদা রক্ষা করে চল”। (এরা হল হাফাজা ফেরেশতা) হাদিস শরীফে আরো বলা হয়েছে ষে, “লজ্জাস্থানকে ঢেকে রাখ। নিজেদের স্ত্রী ও জারিয়া ব্যাতীত অন্য কারো সামনে তা উন্মুক্ত করো না। আর একাকী থাকা অবস্থায়ও মহান আল্লাহর থেকে লজ্জা পাও”। “মহিলার বেশভূষা ধারণকারী পুরুষদের ও পুরুষের বেশভূষা ধারণকারী মহিলাদের উপর মহান আল্লাহ্র অভিশাপ বর্ষিত হোক” “কোন নারীর সৌন্দর্য দর্শনকারী পুরুষ তৎক্ষণাৎ তার থেকে দৃষ্টি সরিয়ে নিলে, মহান আল্লাহ্ তায়ালা তাকে এমন একটি নতুন ইবাদতের সওয়াব প্রদান করেন যার স্বাদ এর ব্যাক্তি তৎক্ষণাৎ উপভেগিকরে? | ৪1
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।