নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

ইস্তিনজার জন্য ব্যবহৃত পানি অপবিত্র হয়ে যায়। তাই ইস্তিনজা করার সময় পোশাকে যেন পানির ছিটা না লাগে সেদিকে খেয়াল রাখতে হয়। এজন্য ইর্তিনজা করার সময় গুপ্তাঙ্গের পোশাক খুলতে হয়। তবে তা অবশ্যয়ই লোকচক্ষুর আড়ালে নির্জন কোন স্থানে করতে হবে। টেপ থেকে পানি নিয়ে পোশাকের ভিতরে হাত ঢুকিয়ে প্রস্রাবের রাস্তাকে হাতের পানি দিয়ে ডলে ধৌত করলে ইস্তিনজা হয় না। কেননা প্রস্রাবের ফোঁটা যখন হাতের পানিতে লাগবে তখন তা অপবিত্র হয়ে যাবে এবং পোশাকে লাগলে তাও নাপাক হয়ে যাবে। এই নাপাক পানি যদি পোশাকে হাতের তালুর পরিমাণের চেয়ে বেশী স্থানে ছরিয়ে যায় তাহলে এ পোশাক পরিধান করে নামাজ আদায় করলে তা কবুল হবে না। ইস্তিবরা: পুরুষদের জন্য প্রত্াবের পরে হেটে, কাশি দিয়ে অথবা বাম দিকে শুয়ে ইস্তিবরা করা, অর্থাৎ মুত্রনালিতে বিন্দু পরিমাণেও প্রত্াব অবশিষ্ট না রাখা ওয়াজিব। প্রস্রাবের ফোঁটার না থাকার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না হয়ে অজু করা উচিত নয়। কেননা অজু করার পরে এক ফোঁটাও ঘদি বের হয় তাহলেও অজু নষ্ট হয় এবং পোশাক ময়লা হয়। পোশাকে যদি হাতের তালুর চেয়ে কম পরিমাণে ছড়ায় তাহলে নতুন করে অজু করে এ পোশাকে নামাজ আদায় করলে মাকরাহ হয়। আর হাতের তালুর চেয়ে বেশী পরিমাণ যায়গায় ছড়ালে এ পোশাক দিয়ে নামাজ আদায় করলে তা কবুল হয় না। ইস্তিবরার ব্যাপারে যারা সমস্যায় ভোগে তারা ডালের সম আকৃতির তুলা মুত্রনালির মুখে লাগিয়ে রাখতে পারে। এক্ষেত্রে তুলা প্রত্রাবে ফৌঁটাকে শুষে নিবে বিধায় পোশাকে ছড়ানোর সম্ভাবনা থাকবে না। তবে খেয়াল রাখতে হবে যেন তুলার কোন অংশ যেন বাইরে না থাকে। ৩.সতর ঢাকা লেজ্জাস্থান ও মহিলাদের পর্দা) ব্যাক্তির জন্য তার নিজ দেহের যেসব স্থানকে উম্মুক্ত করা, অন্যকে প্রদর্শন করা কিংবা অন্য কারো জন্য ব্যাক্তির যেসব স্থান দর্শন করা হারাম তা লজ্জাস্থান বা “আওরাত" হিসেবে বিবেচিত। পুরুষদের ক্ষেত্রে আওরাত হল নাভী থেকে হাঁটুর নিচ পর্যন্ত। হাঁটু আওরাতের অন্তর্ভূক্ত। এসব স্থান উম্মুক্ত থাকা অবস্থায় যে নামাজ আদায় করা হয় তা কবুল হয় না। নামাজ আদায়ের সময় পুরুষদের জন্য দেহের অন্যান্য অংশ যেমন পিঠ, বক্ষ, মাথা, হাত ইত্যাদি ঢাকা সুন্নাত। দেহের এসব অংশ অনাবৃত রেখে নামাজ আদায় করা মাকরুহ্‌। মহিলাদের হাতের তালু, পায়ের পাতা ও মুখমণ্ডল ব্যাতীত সমস্ত দেহ আওরাত হিসেবে পরিগণিত হয়। চার মাজহাব অনুযায়ীই হাতের উপরের অংশ, চুল ও পা আওরাতের অন্তর্ভুক্ত। এমনকি একারণে মহিলাদের আওরাতও বলা হয়। আওরাতের অন্তর্ভুক্ত অঙ্গসমূহকে আবৃত করা ফরজ। নামাজের সময় আওরাতের অন্তর্ভুক্ত অঙ্গসমুহের যে কোন একটির এক চতুর্থাংশ বা তার ৪9

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।