নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

কোন পাত্রে আবদ্ধ অবস্থায়ও থাকে, তবুও নামাজ আদায়ের সময় তা পকেটে রাখা উচিত নয়। সব ধরণের পরিষ্কার পানি ও অজু- গোসলে ব্যবহৃত হয়েছে এমন পানি দিয়ে এবং শিরকা ও গোলাপ জলের মত অঘনীভূত তরল দ্বারা পরিষ্কার করা যায়। অজু ও গোসলের জন্য যে পানি ব্যবহৃত হয়েছে তাকে "মা"উ-মুস্তা'মাল' বলা হয়। এ ধরণের পানি পবিক্র কিন্তু এর দ্বারা অজু-গোসল করে পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। তবে এর দ্বারা নাজাসাত পরিষ্কার করা সম্ভব। কেননা এ ধরণের পানি নিজে পবিভ্র কিন্তু মানুষের অপবিত্র অবস্থাকে পবিত্র করতে পারে না। ইস্তিনজা: মানুষের সামনের ও পিছনের রাস্তা দিয়ে নাজাসাত বের হওয়ার পরে এই জায়গাগুলি পরিষ্কার করাকে ইন্তিনজা বলা হয়। ইস্তিনজা তথা পবিত্র হওয়া হল সুন্নত-ই মুয়াক্কাদা। অর্থাৎ, টয়লেটে মল-মুক্র ত্যাগ করার পরে নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই মাটির দলা, পাথরের টুকরা কিংবা পানি দিয়ে সামনের ও পিছনের উভয় রাস্তাকেই নাপাকী থেকে সম্পূর্নরূপে পরিষ্কার করা সুন্নত। কিন্তু ঘদি পরিস্থিতি এমন হয় ষে, অন্যের সামনে গোপনাঙ্গে উম্মুক্ত না করে পানি দ্বারা ইস্তিনজা করা অসম্ভব, সে ক্ষেত্রে পানি দ্বারা ইত্তিনজা করা থেকে বিরত থাকবে। এ অবস্থাতেই নামাজ আদায় করবে। তবুও গোপনাঙ্গ উন্মুক্ত করবে না। যদি উম্মুক্ত করে তবে ফাসিক হিসেবে বিবেচিত হবে। একটি হারাম সম্পাদনকারী হবে। পরবর্তীতে সুযোগ বুঝে নিরিবিলি কোন স্থানে পানি দ্বারা ইর্তিনজা করে নামাজ পুনরায় আদায় করে নিবে। কেননা কোন আদেশ তথা ফরজ পালন করতে গিয়ে যদি হারাম সম্পাদনে বাধ্য হতে হয় সেক্ষেত্রে & হারাম থেকে বেঁচে থাকার জন্য ক ফরজকে (বিলম্বিত করতে হয় কিংবা) ত্যাগ করতে হয়। হাড্ডি, খাদ্য, গোবর, ইট, ফুলদানী, কাঁচের টুকরো, কয়লা, পশুপাখির খাদ্য, অন্যের জিনিস, আর্থিক মুল্য আছে এমন জিনিসপত্র যেমন রেশমী কাপড়, মসজিদের থেকে ফেলে দেয়া হয়েছে এমন কিছু, জমজমের পানি, পাতা, কাগজ ইত্যাদি দিয়ে ইস্তিনজা করা মাকরাহে তাহরিমী। খালি কাগজকেও সম্মান দেখানো দরকার। মূল্যহীন জিনিসপত্র, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপ্রয়োজনীয় লেখালেখি আছে এমন কাগজপত্র ও পত্রিকা দ্বারা ইত্তিনজা করা জায়েজ। তবে ইসলামী হরফে লেখা হয়েছে এমন কোন কাগজ দ্বারা ইস্তিনজা করা যায় না। কিবলার দিকে মুখ করে কিংবা পিঠ ফিরিয়ে টয়লেট করা মাকরূহ। এছাড়া দাঁড়িয়ে কিংবা কোন ধরণের উজর না থাকা সন্তবেও উলঙ্গ অবস্থায় টয়লেট করাও মাকরহ। প্রস্রাব জমা হতে পারে এমন স্থানে গোসল করা জায়েজ নয়। তবে যদি প্রস্রাব প্রবাহিত হয়ে চলে যায় এবং জমে থাকার কোন সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে এমন স্থানে গোসল করা জায়েজ হবে। 79

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।