নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

নামাজ এক বৃহৎ আদেশ হযরত আদম আলাইহিস্‌ সালাম থেকে শুরু করে যতগুলো আসমানী দ্বীন এসেছে, প্রতিটি দ্বীনের জন্যই এক ওয়াক্তের নামাজের বিধান ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের অনুসারীদের জন্য সবগুলি ওয়াক্তই একত্রে ফরজ করা হয়েছে। নামাজ আদায় করা ঈমানের শর্ত নয় তবে নামাজ যে ফরজ এটা বিশ্বাস করা ঈমানের শর্ত। নামাজ হল দ্বীনের স্তস্ত। নিয়মিত, সঠিক ও পরিপূর্ণবপে নামাজ আদায়কারী ব্যক্তি নিজের দ্বীনকে প্রতিষ্ঠা করল, ইসলামকে নিজ ভিত্তির উপর স্থাপন করল। যে নামাজ আদায় করলনা সে নিজের দ্বীনকে ও ইসলামকে ধংস করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নামাজ হল দ্বীনের মাথা”। মাথা ব্যতীত যেমন মানুষ হয় না, নামাজ ব্যতীত তেমনি দ্বীন হয় না। ইসলাম ধর্মে নামাজ, ঈমানের পরে সর্বপ্রথম ফরজ করা হয়েছে৷ আল্লাহ তা'আলা, বান্দাদের শুধুমাত্র নিজের ইবাদত করার জন্য নামাজকে ফরজ করেছেন। কুরআন শরীফের শতাধিক আয়াতে বলা হয়েছে, “তোমরা নামাজ কায়েম কর”। হাদীস শরীফে বলা হয়েছে, “আল্লাহ তা”আলা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। গুরুত্ব সহকারে যথাযথভাবে যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায আদায় করবে আল্লাহ তা”আলা তাকে জান্নাতে প্রবেশের ব্যাপারে প্রতিজ্ঞা করেছেন”। নামাজ, আমাদের ধর্মে অবশ্য পালনীয় যাবতীয় ইবাদতসমূহের মধ্যে সর্বাধিক মুল্যবান। একটি হাদীসে বলা হয়েছে, “বেনামাজী ব্যক্তির ইসলাম থেকে কোন প্রাপ্তি নাই”। অন্য এক হাদীসে বলা হয়েছে, “মুমিন ও কাফিরের মাঝের পার্থক্যকারী হল নামাজ”। অর্থাৎ মুমিন নামাজ পড়ে কাফির পড়ে না। আর মুনাফিকরা মাঝেমাঝে পড়ে, মাঝেমাঝে পড়ে না। মুনাফিকরা জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ ব্যক্তি, কিয়ামতের দিনে আল্লাহ তা”আলাকে রাগান্বিত অবস্থায় পাবে”। নামাজ পড়ার মানে হল, আল্লাহ তাআলার বড়ত্বের কথা চিন্তা করে তার সামনে নিজের ক্ষুদ্রতাকে অনুধাবন করা। যে তা অনুধাবন করতে পারে সে সর্বদা পুণ্যের কাজ করে, কোন অনিষ্ঠ সাধন তার পক্ষে সম্ভব নয়। প্রত্যেকদিন পাঁচ বার যে ব্যক্তি নিজ প্রভুর দরবারে উপস্থিত হওয়ার নিয়্যাত করে তার ক্ালব ইখলাসের দ্বারা পূর্ণ হয়। নামাজের মধ্যে পালনের জন্য আদেশকৃত প্রত্যেকটি কাজই দেহ ও মনের জন্য উপকারী। 7

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।