নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

পরিমানে নাপাকী থাকলে তা থেকে পবিভ্রতা অর্জন করা সুন্নত। মদের ক্ষেত্রে বিন্দু পরিমাণে লাগলেও ধুয়ে নেয়া ফরজ। ইমামাইন ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ র:) ও অপর তিন মাজহাবের মতে, বিন্দু পরিমাণে হলেও সবধরনের নাজাসাতে গালিজার ক্ষেত্রেই ধৌত করে পবিত্র হওয়া ফরজ। নামাজে দাঁড়ানোর সময় কি পরিমাণে নাজাসাত রয়েছে তার উপর ভিত্তি করে হুকুম প্রয়োগ করা হয়, নাজাসাত লাগার সময়ের পরিমাণকে বিবেচনা করা হয় না। নাজাসাতে গালিজার ক্ষেত্রে এক দিরহাম বলতে এক মিসকাল পরিমাণকে বুঝায়, যা চার গ্রাম চুরাশি সেন্টিগ্রামের সমান। আর তরল নাজাসাতের ক্ষেত্রে, খোলা হাতের তালুতে যে পরিমাণ পানি ধরে তা সমতল পৃষ্ঠে যে পরিমাণ স্থান দখল করে তার সমান হয়। এক মিসকালের চেয়ে কম পরিমাণ নাজাসাতে গালিজা যদি পোশাকে লাগে এবং হাতের তালুর চেয়েও বেশী পরিমাণ স্থানে ছড়িয়ে যায় তবুও তা নামাজ আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধাক হিসেবে গণ্য হয় না। নাজাসাত দুই প্রকার। ১. নাজাসাতে গালিজা: মানুষের শরীর থেকে যা কিছু বের হলে অজু- গোসল ভঙ্গ হয় তার সবকিছু, প্যাঁচা ব্যাতীত যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হারাম তাদের গোশত, অপ্রক্রিয়াজাত চামড়া, মল-মুত্র, মানুষ সহ সকল প্রাণীর রক্ত, মদ, মৃত জন্তুর ও শুকরের গোশত, খাঁচায় পালিত প্রাণীর মল-মুত্র এবং ভার বহনকারী পশুর, ছাগল ও ভেড়ার মল-মুত্র নাজাসাতে গালিজার অন্তর্ভূক্ত। অর্থাৎ এগুলি ভারী নাপাকি। ২. নাজাসাতে খফীফা: নাজাসাতে খফীফা থেকে শরীরের কোন অঙ্গে কিংবা পোশাকের কোন অংশে লাগলে আর তা যদি ঞঁ অঙ্গের কিংবা পোশাকের এক -চতুর্থাংশের চেয়ে কম হয় তবে তা নামাজের কোন ক্ষতি হয় না। যে সমস্ত চতুষ্পদ প্রাণীর গোশত খাওয়া হালাল সে সব প্রাণীর প্রত্রাব এবং যে সমস্ত পাখির গোশত খাওয়া হারাম সে সব পাখির মল-মুত্র নাজাসাতে খফীফা হিসেবে গণ্য হয়। কবুতর, চড়ই এবং এদের মত যে সমস্ত পাখির গোশত খাওয়া হালাল সে সব পাখির মল-মুত্র নাজাসাত হিসেবে গণ্য নয়। মদ থেকে পাতন প্রক্রিয়ার মাধ্যমে যে রাকী, আালকোহল ইত্যাদি উৎপন্ন করা হয় তা নাজাসাতে গালিজা হিসেবে বিবেচিত হয়, মদের মতই ওগুলি পান করাও হারাম। নামাজ আদায় করার সময় শরীরের চামড়া ও পোশাক থেকে লেগে থাকা রক্ত, মদ ও আ্যালকোহল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা দরকার। কেননা এগুলি শুকিয়ে গেলেও অপবিত্র হিসেবে গণ্য হয়। এগুলি ঘদি বোতল কিংবা 7৪

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।