নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

অবস্থায় ফিরিয়ে আনে। এই দৃষ্টিকোণ থেকে গোসল, চিকিৎসা শাস্ত্র অনুযায়ীও অবশ্য পালনীয় একটি পরিচ্ছন্নতার মাধ্যম হিসেবে বিবেচিত হয়। ৬. দেহের সংবহন তন্ত্রের উপরও অজু ও গোসলের ইতিবাচক প্রভাব বিদ্যমান রয়েছে। শিরা-উপশিরা ও ধমনীকে অনমনীয় ও সংকুচিত হওয়া থেকে বিরত রাখে। অজুতে এক ধরণের স্থানীয় উদ্দীপন রয়েছে। লসিকাতন্ত্রের গুরুত্বপূর্ন কেন্দ্রের মধ্য থেকে নাকের ছিদ্র ও গলার টনসিলের দুই পাশকে অজুর সময় ধৌত করার মাধ্যমে একধরণের উদ্দীপনার সৃষ্টি হয়। এছাড়া ঘাড় ও তার পার্শ্ববর্তী স্থানকে ধৌত করলেও লসিকাতন্ত্রে উদ্দীপনের সৃষ্টি হয়। অজু ও গোসলের মাধ্যমে লসিকাতন্ত্রের সংবহন সহজতর হয়, এর দ্বারা লসিকায় শ্বেতকনিকার কার্যক্ষমতা বৃদ্ধি পায়, যা শরীরকে ক্ষতিকারক রোগজীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ৭. পানি ব্যবহারে অপারগ হওয়ার কারণে মাটি দিয়ে যে তায়াম্মুম করা হয় তার দ্বারাও শরীরে উৎপাদিত অতিরিক্ত ইলেকট্রন বহু অংশে হ্রাস পায়। নাজাসাত থেকে পবিত্রতা শরীর, পোশাক ও নামাজের স্থান সকল ধরনের নাপাকী থেকে পবিত্র হতে হবে। মাথার কাপড়, ওড়না, টুপি, পাগড়ী, মুজা এবং মাস্তুশীতের দেশের মানুষদের পরিহিত চামড়ার মুজা) ইত্যাদি পোশাক হিসেবে গণ্য হওয়ায় এগুলিও পবিত্র হতে হবে। নামাজের সময় শরীরের সাথে নড়ে এমন কিছু পরিহিত থাকলে তাও পোশাক হিসেবে বিবেচিত হয়। যেমন: মাফলার। জায়নামাজের যে স্থানে সেজদা দেয়া হয় এবং যেখানে দাঁড়ানো হয় সেসব স্থান পবিত্র হলে এবং অন্য কোন অংশে নাজাসাত থাকলেও নামাজ কবুল হয়। কেননা জায়নামাজ পোশাকের মত নয়। নামাজ আদায়ের সময় পোশাকের পকেটে বোতলে বদ্ধ অবস্থায় কিংবা প্ল্যাস্টিক, কাগজ ইত্যাদি দ্বারা আবৃত কোন কিছুর মাঝে নাপাকী থাকলে নামাজ কবুল হয় না। নামাজের সময় যে স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয় এবং যেখানে সেজদা দেয়া হয় সেসব স্থান অবশ্যই পবিত্র হতে হবে। অপবিত্র কোন বস্তুর উপরে চাঁদর, গ্লাস, কাঠ, পল্যাস্টিক ইত্যাদি জাতীয় কিছু বিছিয়ে নামাজ আদায় করা জায়েজ। সেজদার সময় পোশাকের ঝুলন্ত অংশে শুকনো নাপাকীর স্পর্শ লাগলেও নামাজের ক্ষতি হয় না। শরীরে, পোশাকে ও নামাজের স্থানে এক দিরহাম পরিমানের সমান বা তার চেয়ে কম নাজাসাতে গালিজা থাকলে নামাজ কবুল হয়। তবে এক্ষেত্রে নাপাকীর পরিমান এক দিরহামের সমান হলে ঞ্ঁ অবস্থায় নামাজ আদায় করা মাকরুহে তাহরিমী হয় এবং এ থেকে পবিভ্রতা অর্জন করা ওয়াজিব হয়। নাপাকীর পরিমান এক দিরহামের চেয়ে বেশি হলে এঁ অবস্থায় নামাজ কবুল হয় না এবং এ থেকে পবিত্রতা অর্জন করা ফরজ। দিরহামের চেয়ে কম 77

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।