নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

চায় তারও নিয়্যাত করতে হয়। যেমন জানাজার নামাজ, তিলাওয়াতে সিজদা ইত্যাদির জন্য তায়াম্মুম করলে নিয়্যাতে তা উল্লেখ করতে হয়। তায়াম্মুম ফরজ গোসলের বদলে নাকি অজুর বদলে করা হচ্ছে তা নিয়্যাতে উল্লেখ করতে হয়। ফরজ গোসলের পরিবর্তে যে তায়াম্মুম করা হয় তা দিয়ে নামাজ আদায় করা যায় না। এর জন্য আলাদাভাবে অজুর পরিবর্তে তায়াম্মুমও করতে হয়। ২. এরপর দুই হাতের তালু ও আঙ্ছুল কে পবিত্র মাটি, পাথর, ইট অথবা সিমেন্টের দেয়াল ইত্যাদির গায়ে স্পর্শ করিয়ে ঘসে তা দিয়ে সমস্ত মুখমন্ডল মাসেহ করতে হবে। খেয়াল রাখতে হবে সামান্যতম স্থানও যেন বাদ না যায়।কেননা তাহলে তায়াম্মুম হবে না। মুখমন্ডল সম্পূর্নরূপে মাসেহ করার জন্য হাতের তালু ও আঙ্গুলগুলো মিলিত রেখে দুই হাতের মধ্যমা আঙ্গুল দুটিকে পরস্পরের সাথে মিলাতে হবে।তারপর কপালের উপরের চুলের গোঁড়া থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে দাঁড়ির নিচ পর্যন্ত মাসেহ করতে হবে। আঙ্গুলগুলো কপাল, চোখ, অন্যান্য স্থানকে ভালভাবে মাসেহ করতে হয়। ৩. দুই হাতের তালুর দিক পুনরায় মাটিতে ঘসে এবং লেগে থাকা মাটি ও ধুলা ঝেড়ে ফেলে প্রথমে বাম হাতের বৃদ্ধাঙ্গুল ব্যাতীত অন্য চার আঙ্ছুলকে মিলিত করে এর ভিতরের দিক দিয়ে ডান হাতের বাইরের দিক আঙ্গুলের মাথা থেকে শুর করে কনুই পর্যন্ত মাসেহ করতে হয়। পরে ভিতরের দিকে কনুই থেকে আঙুলের মাথা পর্যন্ত বাম তালু দিয়ে মাসেহ করতে হয়। আর বাম বৃদ্বাঙ্গুল দিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল মাসেহ করতে হবে। হাতে আংটি থাকলে তা তায়াম্মুমের জন্য খুলতে হবে। অতঃপর ঠিক একই নিয়মে ডান হাত দিয়ে বাম হাত মাসেহ করতে হয়। তায়াম্মুমের জন্য হাতের তালুকে মাটি বা মাটি জাতীয় বস্তুতে ঘসতে হয় পরে মাটি বা ধুলা ঝেড়ে ফেলতে হয়। কেননা মাটি বা ধুলা দিয়ে মাসেহ করা জরুরী নয়। অজু এবং গোসল উভয়ের জন্যই একই নিয়মে তায়াম্মুম করতে হয়। তায়াম্মুম ভঙ্গের কারন: অজু ও গোসল ভঙ্গের যেসব কারন আছে সেসব কারনে তায়াম্মুম ভঙ্গ হয়। এ ছাড়াও যে পরিস্থিতির কারনে অজু ও গোসলের পরিবতে তায়াম্মুম করা যায়েজ হয়েছে সে পরিস্থিতি থেকে মুক্তি পেলে কিংবা পানি পাওয়া গেলেও তায়াম্মুম ভেঙ্গে যায়। অজু, গোসল ও তায়াম্মুমের উপকারিতা: ইবাদতের নিয়্যাতে অজু ও গোসল করা হলেও আমাদের শারীরিক সুস্থতার জন্য এ ধরনের পরিচ্ছন্নতার প্রচুর উপকারিতা রয়েছে। এর মাঝে 75

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।