নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৯. কেউ যদি জিনিষপত্রের মাঝে থাকা পানির কথা ভূলে গিয়ে পানি নাই মনে করে তায়াম্মুম করে নামায পড়ে আর এঞঁ অবস্থায় লোকালয় থেকে দুরের কোন স্থানে থাকে তবে তার নামাজ আদায় হয়ে যাবে। ১০. পানি শেষ হয়ে গেছে ভেবে তায়াম্মুম করে নামাজ পড়ার পর যদি কেউ পানির সন্ধান পায় তবে অজু করে পুনরায় নামাজ আদায় করতে হবে। ১১. মুসাফির ব্যাক্তির নিজের কাছে পানি না থাকা অবস্থায় অজুর জন্য সহযাত্রীদের থেকে পানি চাওয়া ওয়াজিব। তারা পানি না দিলে তায়াম্মুম করতে পারে। যদি সহযাত্রী বাজার মুল্যে পানি বিক্রি করতে রাজি হয় এবং মুসাফিরের কাছে পর্যাপ্ত পরিমান অর্থ থাকলে তার পানি কিনে অজু করা জরুরী। তবে যদি তার কাছে পর্যাপ্ত পরিমান টাকা না থাকে অথবা সহযাত্রী অতিরিক্ত মুল্য দাবি করলে তার জন্য তায়াম্মুম করা যায়েজ। ১২. মরুভূমিতে কিংবা ভ্রমন পথে মুসাফিরের নিকটে পান করার জন্য পানি থাকা স্বত্বেও তায়াম্মুম করা যায়েজ। ১৩. পানি যদি কম থাকে তখন প্রথমে যার গোসল ফরজ হয়েছে সে করবে, পরে অন্যরা করবে, যেমন মাসিক বন্ধা হওয়া মহিলা ও মৃত ব্যক্তির গোসল পরে করাতে হবে। একাধিক ব্যক্তির গোসল ফরজ হলে পানির মালিক প্রথমে গোসল করবে। পানির মালিক একাধিক হলে সে ক্ষেত্রে সব পানি মিলিয়ে প্রথমে মৃত ব্যাক্তিকে গোসল করিয়ে পরে নিজেরা করবে। ১৪. গোসল ফরজ হয়েছে এমন কোন ব্যাক্তি তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জনের পর ষদি তার অজু নষ্ট হয় তবে সে অন্ন পানি থাকলে শুধু অজু করে পবিত্রতা অর্জন করতে পারে। কারন এ অবস্থায় তার উপর পুনরায় গোসল ফরজ হয় না। ১৫. গোসল ফরজ হয়েছে এমন ব্যাক্তির শরীরের চামড়ার অধিকাংশ স্থানে যদি ঘা, ক্ষত, ফোঁড়া ইত্যাদি থাকে তবে সে তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জন করে। চামড়ার অধিকাংশ স্থান সুস্থ হলে এবং ক্ষতের স্থান না ভিজিয়ে গোসল করা সম্ভব হলে তাই করবে। ক্ষতের স্থান না ভিজিয়ে গোসল করা সম্ভব না হলে তায়াম্মুম করবে। তায়াম্মুম কিভাবে করতে হয়? ১. প্রথমে তায়াম্মুমের দ্বারা নাপাক অবস্থা থেকে পবিত্রতা অর্জনের নয়্যাত করতে হয়। তায়াম্মুমের দ্বারা নামাজ আদায় করতে পারার জন্য শুধুমাত্র তায়াম্মুমের নিয়্যাত করা যথেষ্ঠ নয়। তায়াম্মুমের দ্বারা যে ইবাদত পালন করতে 74

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।