১০. হাত মাটিতে স্পর্শ করিয়ে ভালভাবে ঘষা দরকার। ১১. হাত মাসেহ করার সময় আঙ্গুলের ফাঁকে ফাঁকে ও আংটি থাকলে তার নিচেও ঘষা দরকার। ১২. আঙ্গুল সমুহে মাসেহ করা, এটি করার সময় হাতের আংটি থাকলে তা খুলে রাখা। তায়াম্মুমের ক্ষেত্রে যেসব বিষয়ে খেয়াল রাখতে হয়: ১. অজুহীন অবস্থায় কেউ যদি কাউকে শিখানোর উদ্দেশ্যে তায়াম্মুম করে দেখায় তবে তা দিয়ে নামাজ আদায় করতে পারবে না। ২. তায়াম্মুমের দ্বারা পবিত্র হয়ে নামাজ আদায়ের জন্য তায়াম্মুম করার সময় যে নামাজের জন্য করছে সে নামাজের কথাও নিয়াতের সময় উল্লেখ করতে হয়। ৩. একই মাটি অথবা পাথর দিয়ে একধিক ব্যাক্তি তায়াম্মুম করতে পারে। ৪. শাফেয়ী ও হাম্বলী মাজহাব অনুযায়ী শুধুমাত্র মাটি দিয়ে তায়াম্মুম করা জায়েজ। অন্যান্য মাজহাব অনুযায়ী মাটি জাতীয় যে কোন পবিত্র বসৃতু দ্বারা তায়াম্মুম আদায় করা সম্ভব। যে সব জিনিষ পুরে ছাই হয় কিংবা গরমে গলে যায় তা মাটি জাতীয় পদার্থ হিসেবে গন্য হয় না। অতএব গাছ, কাঠ, ঘাস, লোহা, চাল-ডাল, তেল রঙের দেয়াল, স্বর্ন. কাঁচ ইত্যাদি দ্বারা তায়াম্মুম করা জায়েজ নয়। ইট. পাথর, মর্মর, চীনামাটি, সিমেন্ট ইত্যাদি দ্বারা তায়াম্মুম করা যায়। কাঁদার ক্ষেত্রে তাতে দি পানির পরিমান কম থাকে তবে তা দিয়ে তায়াম্মুম করা সম্ভব। &. এক তায়াম্মুম দিয়ে একাধিক নামাজ আদায় করা জায়েজ। ৬. মুসাফির ব্যাক্তি যদি দুই কিলোমিটারের চেয়ে কম দুরত্বের মাঝে পানি প্রাপ্তির আলামত পায় অথবা কোন সৎ মুসলমান ব্যাক্তি যদি তাকে এ ব্যাপারে খবর দেয় তবে নিজে গিয়ে অথবা কাউকে পাঠিয়ে পানির সন্ধান করা তার জন্য ফরজ। তবে তার মাঝে যদি পানি পাওয়ার ব্যাপারে যথেষ্ঠ সম্ভবনার উদ্রেক না হয় তবে অনুসন্ধান করা ফরজ হবে না। ৭. কেউ ষদি পানির কথা না জিজ্ঞেষ করেই তায়াম্মুম করা নামাজে দাঁড়ানোর পরে কোন ব্যাক্তি ঘদি পানি প্রাপ্তির ব্যাপারে খবর দেয় তবে সে নামাজ এঁ অবস্থায় ত্যাগ করে পানি দিয়ে অজু করে পুনরায় নামাজ আদায় করবে। ৮. পানির অবস্থান ঘদি দুই কিলোমিটারের অধিক দুরত্বে হয় সেক্ষেত্রে তায়াম্মুমের দ্বারা পবিব্রতা অর্জনের মাধ্যমে নামাজ আদায় করা যায়েজ। 73
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।