নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩. পানি যেখানে আছে তা যদি শত্রুর কিংবা হিংস্র ও বিষাক্ত প্রাণীর দ্বারা অবরুদ্ধ থাকে। ৪. জেলে থাকার কারনে পানি ব্যবহারে সুযোগ না পেলে। ৫. পানি ব্যবহার করার জন্য মৃত্যুর হুমকির সম্মুখীন হতে হলে। ৬. মুসাফির ব্যাক্তির নিকট যদি পান করার পানি ছাড়া অতিরিক্ত পানি না থাকে। ৭. কৃপে পানি থাকা ব্বত্বেও যদি তা উত্তোলন সম্ভব না হয়। তায়াম্মুমের ফরজসমূহ: তায়াম্মুমের তিনটি ফরজ রয়েছে। অজু কিংবা গোসল উভয়ের জন্যই তায়াম্মূমের বিধান এক ই শুধু নিয়্যাত ভিন্ন হয়। অজুর নিয়্যাতে করা তায়াম্মুমের দ্বারা গোসল আদায় হবে না। এ তায়াম্মুমের দ্বারাই ফরজ গোসল আদায়ের জন্য আলাদাভাবে নিয়্যাত করতে হবে। তায়াম্মুমর ফরজসমুহ: ১. নিয়্যাত করা। ২. দুই হাতের তালুকে পবিত্র মাটিতে ঘষে সমস্ত মুখমন্ডল মাসেহ করা। ৩. দুই হাত পুনরায় মাটিতে ঘষে প্রথমে দান হাত ও পরে বাম হাত মাসেহ করা। কিছু কিছু আলিমের মতে তায়াম্মুমের ফরজ দুইটি। তারা দ্বিতীয় ও তৃতীয় ফরজ দুটিকে একত্রে গননা করে। তায় ম্মুমের সুন্নতসমূহ: ১. বিস্মিল্লাহ বলে শুরু করা। ২. মাটিতে হাতের তালুর অংশ স্পর্শ করানো। ৩. হাতের তালুকে মাটিতে সামনে পিছনে ঘষা। ৪. যদি হাতে মাটি লেগে থাকে তবে তা দুই হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত করে ঝেড়ে ফেলা। &. হাত মাটিতে রাখার সময় আঙ্গ্লুলগুলোকে ফাঁকা করা। ৬. প্রথমে মুখমন্ডল তারপর ডান হাত এবং শেষে বাম হাত মাসেহ করা। ৭. অজু মত তায়াম্মুমের সময়ও দ্রুত করতে হয়। এক অঙ্গ থেকে অন্য অঙ্গ মাসেহ করার মাঝে বিলম্ব করা ঠিক না। ৮. মুখমন্ডল ও হাত মাসেহ করার সময় সামান্য স্থানও যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখা। ৯. পানির অভাবে তায়াম্মুম করার ক্ষেত্রে পানি খুজে পাওয়ার জন্য আগে যথাসাধ্য চেষ্টা করা উচিত। 72

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।