নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

অন্য এক হাদিসে বলা লহয়েছে যে, “অপবিত্র হওয়ার সাথে সাথে গোসল করে পবিত্রতা অর্জন কর, কেননা কিরামান কাতিবিন ফেরেশতারা অপবিত্র ব্যাক্তি থেকে কষ্ট পায়”। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহ বলেছেন: “স্বপ্নে কোণ একব্যাক্তি আমায় বলল যে, আমি কিছুটা সময় অপবিত্র অবস্থায় অতিবাহিত করেছি এর শাস্তি হিসেবে আমাকে আগুনের পোষাক পরিয়ে দেয়া হল এবং এখনও আমি আগুনের মাঝেই আছি”। হাদিসে আরো বলা হয়েছে যে, “ছবি, কুকুর ও অপবিত্র ব্যাক্তি যে ঘরে থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না”। নামাজ পড়ুক কিংবা না পড়ুক এক নামাজ ওয়াক্ত পরিমান সময় যদি কেউ অপবিত্র অবস্থায় পার করে তবে তাকে ডিলার এসি িতেহবে। পানি দিয়ে গোসল করা সম্ভব না হলে অন্তত পক্ষে তায়াম্মুম করে নিতে পারে। অপবিত্র অবস্থায় নিম্নোক্ত কাজগুলি করা যায় না: ১. কোন ধরনের নামাজ আদায় করতে পারে না। ২. পবিত্র কোরআন কিংবা এর কোন আয়াত স্পর্শ করতে পারে না। ৩. কা”বা শরীফ তাওয়াফ করতে পারে না। ৪. মসজিদে প্রবেশ করতে পারে না। গোসলের ফরজসমুূহ: হানাফী মাজহাব অনুযায়ী গোসলের ফরজ তিনটি। ১. মুখ ধৌত করা। মুখের ভিতরের বিন্দুমাত্র যায়গায় পানি না পৌছলে গোসল শুদ্ধ হয় না। এমনকি দাতের ফাকেও পানি পৌছাতে হয়। ২. নাক পরিঙ্কার করা। নাকের ভিতরের হাডিউ পর্যন্ত পানি পৌছাতে হয়। হানবলী মাজহাব অনুযায়ী নাক ও মুখ ধোয়া গোসলেও ফরজ অজুর জন্যও ফরজ। শাফেঈ মাজহাব অনুযায়ী গোসলের জন্য নিয়্যাত করাও ফরজ। ৩. সমস্ত শরীর ধৌত করা। নাভী, দাড়ি, গোঁফ, ভূরু, চুল ইত্যাদি এবং এগুলোর নিচের চামড়াতেও পানি পৌছাতে হবে। নখ, ঠোট, চোখের পাতায় কিংবা শরীরের অন্য যে কোন স্থানে ষদি এমন কিছু থাকে যার ভিতর দিয়ে পানি চামড়ায় পৌছায় না তবে গোসলের ফরজ আদায় হবে না। যেমন, নখ পালিশ, লিপষ্টিক, রও ইত্যাদি। 67

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।