করতে পারবে। যদি মাসত্ এ একাধিক ছিদ্র থাকে আর সবগুলি একত্রে তিন আঙচ্ছুল পরিমান হয় সেক্ষেত্রেও মাসেহ করা যাবে না। কিন্তু ঘদি এক মাসত্ এ দুই আঙ্গুল পরিমান এবং অন্য মাসত্ এ দুই আঙ্গুল পরিমান ছিদ্র থাকে তবে মাসেহ করা যায়েজ। এখানে তিন আঙ্ছুল পরিমান ছিদ্র বলতে আঙ্গুলের পুরোপুরি দেখা যায় এই পরিমান ছিদ্র বুঝানো হয়েছে। ২-ক্ষত ও ব্যান্ডেজের উপর মাসেহ করা প্রসংগে: ক্ষতের উপর বাধা পট্টি বা ব্যান্ডেজ উঠিয়ে তার নিচে পানি দিতে গেলে যদি ক্ষতির সম্ভবনা থাকে তবে তার উপর দিয়ে মাসেহ করলেই ফরয আদায় হয়ে যায়। অজু ধরে রাখতে অক্ষম ব্যাক্তি অজু করার পর যত ইচ্ছা ফরজ, নফল নামাজ পড়তে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে। কিন্তু যে ওয়াক্তে অজু করল সে ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে তার অজুও নষ্ট হয়ে যায়। একারনে প্রত্যেক নামাজ ওয়াক্তের জন্য আলাদা আলাদা ভাবে অজু করতে হয় এবং এক অজু দিয়ে & ওয়াক্তের মধ্যে যত খুশি তত ইবাদত করতে পারে। শরিয়তের দৃষ্টিতে একজন ব্যাক্তি তখনি অজু ধরে রাখতে অপারগ হিসেবে বিবেচিত হবে যখন তার মাঝে অজু ভঙ্গের কারনসমূহ থেকে কোন একটি প্রতিনিয়ত প্রকাশ পেতে থাকে। কোন ওয়াক্তে অজু করে এ ওয়াক্তের শুধু ফরজ নামাজ আদায় করা পর্যন্তও ঘদি অজু ধরে রাখতে না পারে তবে সে অপারগ তথা মা”্যুর হিসেবে বিবেচিত হবে। গোসল নামাজের শুদ্ধ হওয়ার জন্য অজু ও গোসলের শুদ্ধা হওয়া প্রয়োজন। স্বামীব্ত্রীর যৌনমিলন, যৌন তৃপ্তি, প্নদোষ এবং মহিলাদের জন্য হায়েজ ও নিফাস বন্ধা হলে গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার পর এঁ নামাজ ওয়াক্তের ফরজ পড়তে যে টুকু সময় প্রয়োজন তার পূর্বেই গোসল করে নেয়া আবশ্যক। মহানবী সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ফরজ গোসল আদায় করল তাকে তার শরীরের পশম পরিমান সওয়াব প্রদান করা হয়। এবং তত পরিমান গুনাহ মাফ করে দেয়া হয়। জান্নাতের স্তরের উন্নতি হয়। গোসলের জন্য তাকে যে পরিমান সওয়াব দেয়া হয় তা দুনিয়ার সবকিছু থেকে অধিক উত্তম। মহান আল্লাহ তার ফেরেশতাদের বলেন, দেখ আমার বান্দাকে, রাত্রিকালে অলসতা না করে আমার আদেশের কথা চিন্তা করে অপবিত্র অবস্থা থেকে গোসল করে পবিত্রতা অর্জন করেছে। তোমরা সাক্ষী থাক যে, আমি আমার এই বান্দার গুনাহ সমূহ ক্ষমা করে দিলাম”। 66
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।