১৩. মুখ পবিত্র থাকে। ১৪. ফাসিহুল-লিসান অর্থাৎ শুদ্ধভাষী ও উত্তম বক্তা হয়। ১৫. মিসওয়াক ব্যবহার করে আদায় করা নামাজ মিসওয়াক ব্যবহার না করে আদায় করা নামাজের চেয়ে সন্তরগুন বেশী মর্যাদাবান হয়। মিসওয়াক, আরব দেশে উৎপন্ন হওয়া এরাক নামক গাছের ডাল থেকে বানানো হয়। ডালের এক দিকের মাথা থেকে কিছু অংশের ছাল তুলে কয়েক ঘন্টার জন্য একটি ছোট পাত্রে পানি নিয়ে তাতে ভিজিয়ে রাখতে হয়। নরম হওয়ার পর এ ভিজানো অংশকে থেতলে ব্রাশের মত করে নিতে হয়। এরাক গাছ না পাওয়া গেলে জয়তুন গাছের ডাল দিয়েও মিসওয়াক করা যায়। অজু করার সময় যেসব বিষয়ে খেয়াল রাখতে হয়: জরূরী অবস্থায় কিংবা বাধ্য না হলে নিম্নোক্ত দশটি বিষয় পালন করতে সচেষ্ট হওয়া উচিত। ১. কারো যদি হাত বা পা না থাকে তবে স্বাভাবিকভাবেই তার এঁ ফরজগুলোন আদায় করতে হয় না। ২. অসুস্থ ও অক্ষম ব্যাক্তিকে তার মা, স্ত্রী, সন্তান, ভাই অজু করিয়ে দিতে পারে। ৩. পানির পরিবর্তে শুকনো মাটি, পাথর ইত্যাদি দিয়েও টয়লেটের পর পি বিত্রতা অর্জন সম্ভব৷ ৪. কেউ যদি চব্বিশ ঘন্টার চেয়ে বেশী সময় পাগল কিংবা অজ্ঞান অবস্থায় থাকে তবে সুস্থ হওয়ার পর এক সময়ের নামাজের কাজা আদায় করতে হয় না। কিন্তু ঘদি সে মদ, ওষুধ বা নেশা জাতীয় পদার্থের কারনে অজ্ঞান হয় তবে এ অবস্থার প্রত্যেক ওয়াক্তের নামাজ কাজা আদায় করতে হয়। কেউ যদি শোয়া অবস্থায় ইশারার মাধ্যমেও নামাজ আদায়ে অক্ষম হয় এবং এ অবস্থায় চবিবশ ঘন্টার বেশী পার করে তবে তার জ্ঞান থাকা স্বত্বেও নামাজ কাজা করতে হয়না। &. টয়লেটে যাওয়ার জন্য নির্দিষ্ট কোন পোষাক ব্যবহার করা এবং মাথা ঢাকা মুস্তাহাব। ৬. টয়লেট প্রবেশের সময় সাথে আল্লাহর নাম কিংবা পবিভ্র কোরআনের অংশ বিশেষ রাখা উচিত নয়। অবশ্য কিছু দ্বারা মোড়ানো হলে সমস্যা নেই। ৭. টয়লেটে প্রবেশের সময় বাম পা আর বের হওয়ার সময় ডান পা ব্যবহার করতে হয়। ৮. টয়লেটে থাকা অবস্থায়ও পুরোপুরি উলঙ্গ হওয়া উচিত না। এসময় কথা বলাও ঠিক না। 62
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।