৬. অজু করার সময় অঙ্গগুলির সীমা থেকে অতিরিক্ত বেশী বা কম ধোয়া উচিত নয়। একইভাবে প্রতিটি অঙ্গ তিনবারের কম বা বেশী ধোয়াও ঠিক নয়। ৭. অজু করার পর অঙ্গ মোছার জন্য পবিব্র কিছু ব্যহার করা। ৮. মুখ ধোয়ার সময় মুখে পানি ছিটকানো উচিত নয় বরং কপালের উপর দিয়ে নীচের দিকে পানি ছেড়ে দিতে হয়। ৯. পানিতে ফু না দেয়া। ১০. মুখ ধোয়ার সময় চোখ ও মুখ শক্ত করে বন্ধ করে রাখা ঠিক না। কারন ঠোটের বাইরের অংশ ও চোখের পাতার সামান্য অংশও শুকনা থাকলে অজু হয় না। ১১. ডান হাত দিয়ে নাক পরিষ্কার না করা। ১২. মাথা, কান ও ঘাড় মাসেহ করার সময় প্রতিটির জন্য আলাদা আলাদাভাবে হাত ভিজিয়ে ঝেরে মাসেহ করার দরকার নেই, একবার ভিজিয়ে প্রতিটি অঙ্গ মাসেহ করা যায়। মিসওয়াক ব্যবহার করা: অজু করার সময় মিসওয়াক ব্যবহার করা সুন্নত-ই মুয়াক্কাদা। পবিত্র হাদিস শরিফে বলা হয়েছে যে: “মিসওয়াক ব্যবহার করে আদায় করা নামাজ মিসওয়াক ব্যবহার না করে আদায় করা নামাজের চেয়ে সন্তরগুন বেশী মর্ধাদাবান”। “সিরাজুল ওহহাজ, নামক গ্রন্থে মিসওয়াক ব্যবহারের পনেরটি উপকারিতা বর্ননা করা হয়েছে। এগুলো হল: ১. মৃত্যুর সময় কালিমা-ই শাহাদাত বলার সৌভাগ্য হবে। ২. মাড়ি শক্ত ও মজবুত করে। ৩. কফ পরিষ্কার করে। ৪. কিডনীর সুরক্ষা করে। &. দাঁতের ব্যাথা কমায়। ৬. মুখের গন্ধ দুর করে। ৭. মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। ৮. রক্ত চলাচলের ধমনীকে শক্তিশালী করে। ৯. শয়তান অখুশী হয়। ১০. চোখের জ্যোতি বৃদ্ধি পায়। ১১. অনেক পুন্য ও সওয়াব অর্জন করে। ১২. সুন্নতৈর অনুসরণ করা হয়। 61
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.