১৮. হাত ধোয়ার সময় ঘদি হাতে আংটি থাকে তবে তা নড়িয়ে_চড়িয়ে তার নীচের চামড়ায় পানি পৌছাতে হবে। যদি সামান্য স্থান শুকনা থাকে তবে অজু হবে না। ১৯. অনেক পানি থাকলেও ইছরাফ (অপচয়) না করা। ২০. আবার পর্যাপ্ত পানি থাকা সত্বেও তেল মাখানোর মত করে খুব অন্ন পানি ব্যবহার করাও উচিত না। ২১. যেখানে বদনা কিংবা পাত্র দিয়ে অজু করা হয় সেখানে অজু করার পর এ পাত্রটি পূর্ন করে রাখা। ২২. অজু শেষ করে “আল্লাহুম্মা আজ্আলনি মিনাত-তাওয়াবিন” দোয়াটি পড়া। ২৩. অজু করে দুই রাকাআত নফল নামাজ আদায় করা। ২৪. অজু থাকা সত্বেও নতুন ওয়াক্তের নামাজের জন্য পুনরায় অজু করা। ২৫. মুখমন্ডল ধোয়ার সময় চোখের কোনা, পাপড়ি ইত্যাদিও পরিষ্কার করা। ২৬. মুখ, হাত ও পা ধোয়ার সময় যতটুকু ধোয়া ফরজ তার চেয়ে একতু বেশী করে ধোয়া। ২৭. অজু করার সময় ব্যবহৃত পানি যেন পোষাকে না লাগে সেদিকে খেয়াল রাখা। ২৮. অন্য মাজহাবে অনুযায়ী ফরজ কোন আমল যদি নিজ মাজহাবে মাকরুহ না হয়ে থাকে এবং মুবাহ হয় তবে তা আদায় করা মুস্তাহাব। অজু আদায়ের সময় নিষিদ্ধ কর্ম: অজু করার সময় নিম্নোক্ত কাজগুলি করা হারাম অথবা মাকরুহ। ১. টয়লেট করার সময় কিবলার দিকে মুখ ফিরিয়ে কিংবা পিছন ফিরে বসা উচিত নয়। ২. টয়লেট করা সহ সর্বাবস্থায় অন্য কারো সামনে নিজের লজ্জাস্থান প্রকাশ করা হারাম। ৩. টয়লেট করার পর ডান হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা উচিত নয়। ৪. পানি না পাওয়া গেলে খাবার, গোবর, কয়লা, পশুর খাদ্য, অন্যের সম্পত্তি, পাতা ইত্যাদি দিয়ে পবিত্রতা অর্জন মাকরুহ। &. যে হাউজের পানি দিয়ে অজু করা হয় সেখানে থুতু ফেলা, কফ ফেলা নিষেধ। 60
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।