নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

১৪. অজুতে যে সব অঙ্গ ধৌত করতে হয় তার প্রতিটি ঘষে ঘষে ধৌত করা। ১৫. মুয়ালাত্‌, অর্থাৎ একটি থেকে অন্য অঙ্গ ধোয়ার মাঝে বিরতি না দেয়া। অজ্জর আদবসমুহ: এখানে আদব বলতে এটা বুঝানো হচ্ছে, যা করলে সওয়াব আছে কিন্তু না করলে গুনাহ নাই। অথচ সুন্নত হল যা করলে সওয়াব আছে কিন্তু না করলে মাকরুহে তানজিহি হয়। আদবকে অনেক সময় মানদুব কিংবা মুস্তাহাবও বলা হয়। অজুর আদবসমূহ নিম্নে বর্ননা করা হল: ১. নামাজের ওয়াক্ত হওয়ার পূর্বেই & নামাজ আদায়ের জন্য অজু করা। তবে যারা মা”জুরঅজু ধরে রাখতে অক্ষম) তাদের জন্য ওয়াক্তের মধ্যেই অজু করা আবশ্যক। ২. অজু ভঙ্গের সময় অর্থাৎ টয়লেট করার সময় কিবলার দিকে মুখ করে কিংবা পিছন ফিরে বসা মাকরুহে তাহরিমি। ৩. টয়লেট করার পর লজ্জাস্থান পানি দিয়ে পরিষ্কার করা। ৪. এরপর তা পরিষ্কার কিছু দিয়ে মুছে শুকানো। &. টয়লেটের কাজ শেষ হওয়ার সাথে সাথে লজ্জাস্থান আবৃত করা। ৬. অন্যের সাহায্য না চেয়ে নিজেই অজু করতে সচেষ্ট হওয়া। ৭.কিবলার দিকে মুখ করে অজু করা। ৮. প্রতিটি অঙ্গ ধোয়ার সময় কালিমা-ই শাহাদাত পড়া। ৯. অজুর অন্যান্য দোয়া পড়া। ১০. কুলি করার জন্য মুখে ডান হাত দিয়ে পানি দেয়া। ১১. নাকে পানি দেয়ার সময়ও ডান হাত দিয়ে দেয়া। ১২. বাম হাত দিয়ে নাক পরিষ্কার করা। ১৩. মুখ ধোয়ার জন্য মিসওয়াক ব্যবহার করা। মিসওয়াক না থাকলে দাঁতের ব্রাশ ব্যবহার করলেও হবে। ১৪. মুখ ধোয়ার সময় ব্যাক্তি যদি রোযাদার না হয়ে থাকে তবে কুলি করা এবং হালকা গড়গড় করা, অজু ও গোসল উভয়ের জন্যই সুন্নত। তবে রোযাদার হলে গড়গড়া করা মাকরুহ। ১৫. নাক ধোয়ার সময় পানি যথাসম্ভব ভিতরে প্রবেশ করানো। ১৬. কান মাসেহ করার সময় এক আঙ্ছুল দিয়ে কানের ফুটা পরিষ্কার করা। ১৭. পায়ের আঙ্ছুল ধোয়ার সময় বামহাতের কনিষ্ঠ আঙ্গুল ব্যবহার করা। 59

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।