নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৯. পরে হাতের উল্টো পিঠ দিয়ে ঘাড় মাসেহ করতে হয়। তখন এ দোয়টি পড়তে হয়: “আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান্‌ নার”। (এই আল্লাহ আমার ঘাড়কে জাহান্নাম থেকে মুক্তি দাও।) ১০. ঘাড় মাসেহ করার পর বাম হাতের আঙ্গুল দিয়ে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে প্রতিটি আঙ্গুলের ফাক ভাল করে ঘষে গোড়ালি সহ তিনবার ধৌত করতে হয় এবং এ দোয়াটি পড়তে হয়: “আল্লাহুম্মা ছাব্বিত কাদামাইয়্যা আলাস্‌ সিরাতি ইয়াওমা তাজিলু ফিহিল আকদামু”। (এই আমার আল্লাহ, যেদিন পুলসিরাতের উপরে মানুষদের পা পিছলে যাবে তখন আমার পদদ্ধয়কে অবিচল রাখিও।) ১১. এরপর বাম পা তিনবার ধৌত করতে হয়। এসময় পায়ের বৃদ্ধাচ্ছুলি থেকে শুরু করে কনিষ্টাঙ্গুলি পর্যন্ত প্রতিটি আঙ্গুলের ফাক ভাল করে পরিষ্কার করতে হয় এবং নিম্নোক্ত দোয়াটি পড়তে হয়: “আল্লাহুম্মা লা তাত্রুদ কাদামাইয়্যা আলাস-সিরাতি ইয়াওমা তাত্রুদু কুনু আকদামি আ-্দাইকা। আল্লাহুম্মা আযৃআল ছা'ই মাশকুরান ও জানবি মাগ্ফুরান ও আমালি মাকবুলান ও তিজারাতি লান তাবুরা”। (এই আমার আল্লাহ যেদিন তোমার শত্রুদের পা পুলসিরাতের উপর দিয়ে পিছলে যাবে তখন আমার পাক যেন না পিছলায়। আমার যাবতীয় কাজকর্ম যেন তোমার কৃতজ্ঞতা প্রকাশ হয়, আমার গুনাহসমুহ ক্ষমা কর, আমলগুলোকে কবুল কর ও ব্যাবসাকে হালাল কর।) মহানবী সঙ্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন: যে কেউ অজু করার পরে নিম্নোক্ত দোয়াটি পরবে মহান আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন এবং তার জন্য এর সওয়াব আরশে আ'লাতে সংরক্ষন করবেন। কিয়ামতের দিনে &ঁ ব্যক্তি সেই সওয়াব গ্রহন করবে। “সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা, আশহাদু আন্‌ লা ইলাহা ইল্লা আন্তা ওহদাকা লা শারিকা লাকা আস্তাগৃফিরুকা ও আতুবু ইলাইকা। আশহাদুআন লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবৃদুকা ও রাসূলুকা”। (এই আল্লাহ, তোমার প্রশংসা করার মাধ্যমে সকল ধরনের ত্রুটি থেকে তোমাকে পবিত্র ঘোষনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ব্যাতীত অন্য কোন ইলাহ নাই, তুমি এক ও অদ্বিতীয়, তোমার কোন শরীক নাই। আমি আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সেঃ) তোমার বান্দা ও রাসুল।) একটি হাদীসে এভাবে বলা হয়েছে: “যে ব্যাক্তি অজু করার পর একবার সুরা যিলযাল পড়বে মহান আল্লাহ তায়ালা তাকে সিদ্দিকদের সাথে, দুইবার 57

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।