এর নিয়ামতের দ্বারা প্রাচুর্ধমন্ডিত কর, আর জাহান্নামের গন্ধ পাওয়া থেকে বাঁচাও।) ৪. হাতে পানি নিয়ে সমস্ত মুখমন্ডল ভালভাবে তিনবার ধৌত করতে হয় আর এই দোয়াটি পড়তে হয়: “আল্লাহুম্মা বাইয়্যিদ্ ওজহি বিনৃরিকা ইয়়াওমা তাবইয়়াদ্দু উজুহু আওলিয়াইকা, ওলা তুছাওয়্যদ ওজহি বি জুনুবি ইয়াওমা তাছওয়াদ্ু উজুহু আ'দাইকা”।(এই আমার আল্লাহ, যেদিন তোমার আওলিয়ার মুখমন্ডল উজ্জ্বল হবে সেদিন তোমার নুরের দ্বারা আমার মুখমন্ডলও উজ্জ্বল করিও। আর যেদিন তোমার শত্রুদের মুখ কালো হবে সেদিন পাপের কারনে আমার মুখ কালো করিও না।) ৫&. বামহাত দিয়ে ডান হাতের কনুই পর্যন্ত তিনবার ধৌত করতে হয় আর এ দোয়াটি পড়তে হয়, “আল্লাহুম্মা আগতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাছিব্নি হিছাবান্ ইয়াছিরা”। (এই আমার আল্লাহ, আমার আমল দফতর ডান হাতে দিও আর আমার হিসাবনিকাশ সহজ করিও।) ৬. একইভাবে ডানহাত দিয়ে বামহাতের কনুই পর্যস্ত তিনবার ধৌত করতে হয় আর নিম্নোক্ত দোয়াটি পড়তে হয়। “আল্লাহুম্মা লা তুরঘতিনি কিতাবি বি শিমালি ওলা মিন ওরায়ি জাহরি ওলা তুহাছিব্নি হিছাবান শাদিদা”। (এই আমার আল্লাহ আমার আমল দফতর পিছন দিক দিয়ে বামহাতে দিও না এবং কঠিন করে আমার হিসাবনিকাশ করিও না।) ৭. এভাবে দুই হাত ধোয়ার পরে পুনরায় হাত ধৌত করতে হয় এবং এ ভিজা হাত দিয়ে মাথা মাসেহ করতে হয়। এসময় এই দোয়াটি পড়তে হয়: “আল্লাহুম্মা হাররিম শাগরি ওয়া বাশারি আলান-নার। ওয়া আজিল্লানি তাহতা জিল্লি আরশিকা ইয়াওমা লা জিল্লা ইল্লা জিললু আরশিকা”। (এই আমার আল্লাহ, আমার চুল ও আমার শরীরকে জাহান্নাম থেকে রক্ষা কর। আর যেদিন তোমার আরশের ছায়া ব্যাতীত অন্য কোন ছায়া থাকবে না সেদিন সেই ছায়ার নিচে আমাকে আশ্রয় দিও।) ৮. অতঃপর দুই হাতের শাহাদত আঙ্জুলের দ্বারা দুই কানের ফুটা ধৌত করে দুই বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিছনের দিকের অংশ মাসেহ করতে হয় এবং এই দোয়াটি পড়তে হয়: “আল্লাহুম্মা আয্আ'লনি মিনাল্ লাজিনা ইয়াছতামিযুনাল্ কাওলা ফা ইয়ান্তাবিযুনা আহছানাহু”।এই আমার আল্লাহ আমাকে তাদের অন্তুক্ত কর যারা কথা শুনে ও উত্তম কথাগুলোর অনুসরন করে।) 56
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।