নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

অজ্ঞকুর ফরজসমৃহ: হানাফী মাজহাব অনুযায়ী অজুর ফরজ চারটি। এগুলো হল: ১. মুখমন্ডল ধৌত করা। ২. দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা। ৩. মাথার একচতুর্থাংশ মাছেহ করা অর্থাৎ ভিজা হাত দিয়ে মাথা মোছা। ৪. দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। শাফী মাজহাবে, নিয়্যাত ও তারতীব ক্রমানুসারে) করা ফরজ। নিয়্যাত মুখ ধৌত করার সময় করতে হয়। পানি মুখে লাগার পূর্বে নিয়্যাত করলে অজু শুদ্ধ হবে না। দাড়ী ধৌত করাও ফরজ। মালিকি মাজহাবে, প্রত্যেকটি অঙ্গ ঘষেঘষে ধৌত করা এবং মুয়ালাত্এক অঙ্গের পর অন্য অঙ্গ ধৌত করার পূর্বে বিরতি না দেয়া) ফরজ। শিয়া মাজহাবে পা ধৌত করা ফরজ নয়, শুধুমাত্র খালি পায়ের উপর দিয়ে মাসেহ করতে হয়। অজু করার পদ্ধতি: ১. অজু শুরু করার সময় এই দোয়াটি পড়তে হয়: বিস্মিল্লাহিল আজিম ওয়াল হামদুলিল্লাহি আলা দ্বীনিল্‌ ইসলাম ওয়া আলা তাওফিকিল্‌ ঈমান। আল-হামদুলিল্লাহিল লাজি জা'লা মাআ" তাহুরা ওয়া জা'লাল ইসলামা নূরা।মেহান আল্লাহর নামে আরম্ত করছি। আমাদেরকে ইসলাম দ্বীন ও ঈমান নেয়ামত প্রদানকারী মহান আল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র দাবিদার। সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহর জন্যই, যিনি পানিকে পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়েছেন আর ইসলামকে নুর করেছেন)। দোয়া পড়ার পর তিনবার দুই হাতের কবজি পর্যন্ত ধীত করতে হয়। ২. ডান হাত দিয়ে মুখে পানি নিয়ে তিনবার কুলি করতে হয় এবং এসময় নিম্নোক্ত দোয়াটি পাঠ করতে হয়। “আল্লাহুম্মা আস্কিনি মিন্‌ হাওজি নাবিষ্যুকা কাশ্ছান লা আজমাউ বাগ্দাহু আবাদা”।(অর্থাৎ এই আমার আল্লাহ আমাকে তোমার নবীর হাউজ থেকে এক গ্লাস পানি পান করাও যা পান করলে পরবর্তীতে আর কখনো পিপাসিত হব না।) ৩. ডান হাত দিয়ে নাকের মধ্যে তিনবার পানি নিয়ে বাম হাত দিয়ে তা পরিষ্কার করতে হয় আর এই দোয়াটি পাঠ করতে হয়: “আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল্-জান্নাতি ওয়ারজুকৃনি মিন নি"মাতিহা ওলা তুরিহনি রাইহাতান-নার”।(এই আমার আল্লাহ আমাকে জান্নাতের ঘ্রাণ পাইয়ে দাও এবং 55

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।