সম্মুখে কিভাবে উপস্থিত হওয়া উচিত তা নামাজের ফরজ সহ ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ, মুফসিদ্ ইত্যাদির দ্বারা অনুধাবন করা সম্ভব। বান্দারা প্রত্যেকেই অসহায়, দরিদ্র, দুর্বল, ক্ষুদ্র একএকটি সৃষ্টি। প্রত্যেকটি সৃষ্টিই তার স্রষ্টা তথা মহান আল্লাহ তায়ালার মুখাপেক্ষি। নামাজ হল বান্দার অসহায়ত্বের প্রকাশকারী একটি ইবাদত। নামাজ নামক এই ইবাদত সম্পর্কিত যাবতীয় বিষয় পর্যায়ক্রমে এই বইটিতে বর্ননা করা হবে। নামাজের শর্তসমূহ ১.হাদস্ থেকে পবিত্রতা: এই অধ্যায়ে অজু, গোসল এবং তায়াম্মুম সম্পর্কে আলোচনা করা হবে। অজু নামাজ আদায়ের জন্য অজু করা ফরজ। এছাড়াও কুরআন শরীফ স্পর্শ করার জন্য, কা"বা তাওয়াফের জন্য, তিলাওয়াত-ই সেজদা ও জানাযা নামাজ আদায়ের জন্য অজু করা আবশ্যক। অজু করে শোয়া, অজু করে পানাহার করা এক কথায় সর্বক্ষন অজু অবস্থায় থাকার মাঝে প্রচুর সওয়াব রয়েছে। অজু থাকা অবস্থায় কারো যদি মৃত্যু হয় তবে তাকে শহীদের সমান সওয়াব দেয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঘে: “অজু থাকা অবস্থায় মৃত্যুবরনকারী ব্যাক্তি, মৃত্যু-মন্ত্রনা ভোগ করে না। কারন অজু ব্যাক্তির মুমিন হওয়ার আলামত। অজু নামাজের চাবি এবং গুনাহসমুহ থেকে শরীরকে রক্ষাকারী।” “মুসলমান ব্যাক্তির অজু করার সাথে সাথে তার কান, চোখ, হাত ও পা থেকে গুনাহসমূহ ঝরে যায়। অজু. শেষ করে বসার সাথে সাথে ক্ষমাপ্রাপ্ত হয়।” “সর্বোত্তম ইবাদত হল নামাজ। মুমিনরা দিনে ও রাতে সর্বদা অজু অবস্থায় থাকে। আর অজু অবস্থায় থাকলে আল্লাহ তাকে সংরক্ষন করেন। অজু অবস্থায় পানাহার করা ব্যাক্তির পেটের খাবার ও পানীয় আল্লাহর জিকির করতে থাকে। যতক্ষন তার মাঝে থাকে ততক্ষন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে।” অজুর ফরজ, সুন্নত, মুস্তাহাব, মেমনু'নিষিদ্ধ কাজ) ও মুফসিদৃভিঙ্গকারী) রয়েছে। কোন কারন ব্যাতীত ইচ্ছাকৃতভাবে অজুবিহীন অবস্থায় নামাজ পড়লে সে কাফির হয়ে যায়। নামাজ আদায়ের সময় অজু ভেঙ্গে গেলে সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে নামাজ ছেড়ে দিতে হবে। পরবর্তীতে এ ওয়াক্ত শেষ হওয়ার পূর্বেই অজু করে পুনরায় &ঁ নামাজ আদায় করতে হবে। 54.
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।