নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

৪. কিবলামুখী হওয়া: কিবলার দিকে ফিরে নামাজ আদায় করতে হয়। মুসলমানদের জন্য কিবলা হল মন্কা-ই মুকার্রমা শহরে অবস্থিত কা”বা শরীফ। ৫. ওয়াক্ত হওয়া: প্রত্যেক ফরজ নামাজের জন্য নিদিষ্ট ওয়াক্ত সেময়) রয়েছে। তাই প্রত্যেকের এই ওয়াক্তগুলি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। আর কোন ওয়াক্তের নামাজ আদায় করবে সে ব্যাপারে মনস্থির করতে হবে। ৬. নিয়্যাত: নামাজে দাঁড়ানোর সময় মনে মনে নিয়্যাত করতে হয়। শুধুমাত্র মুখে বললে হবে না। মুখে বলার সাথে সাথে তা হৃদয় দিয়ে উপলন্ধি করতে হয়। নামাজের নাম, ওয়াক্ত, রাকআত সংখ্যা, কিবলা, জামাতের সাথে পড়লে ইমামের আনুগত্য ইত্যাদি বিষয়ে নিয়্যাত করতে হয়। তাকবিরের মাধ্যমে নামাজ শুরুর পূর্বে নিয়্যাত করতে হয়। তাকবিরের পরে নিয়্যাত করলে তা গ্রহনযোগ্য না হওয়ার কারনে এ নামাজ বাতিল হয়ে যায়। ৭. তাকবিরে তাহরিমা: আল্লাহ্ব আকবর বলে নামাজ শুরু করা। শুরুর এই তাকবিরকে ইফতিতাহ তাকবিরও বলা হয়। আল্লাহ্র আকবরের পরিবর্তে অন্য কিছু বললে তাকবিরে তাহরিমা হিসেবে গন্য হবে নয়া। নামাজের ভিতরে পাঁচটি ফরজ রয়েছে। এই ফরজগুলিকে নামাজের রুকন বলা হয়। এগুলি হল: ১. কিয়াম করা: নামাজ দাঁড়িয়ে আদায় করা ফরজ। তবে কেউ দাঁড়াতে অক্ষম হলে (যেমন রোগী) বসে আদায় করতে পারবে, বসে আদায় করতে অক্ষম হলে শুয়ে ইশারার মাধ্যমে আদায় করবে। তবে চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ নয়। ২. কিরাআত: অর্থাৎ মুখে পড়া, তিলাওয়াত করা। নামাজের মধ্যে কুরআন থেকে কোন সুরা অথবা আয়াত পাঠ করা ফরজ। ৩. রুকু করা: কিরআতের পর দুই হাত দুই হাটুতে রেখে সামনের দিকে ঝুকে পরা। রুকুতে থাকা অবস্থায় তিনবার “সুবৃহানা রাব্বিয়াল আজিম” বলতে হয়। রুকু থেকে দাঁড়ানোর সময় “সামিয়াল্লাহ্ব লিমান হামিদা” আর পুরোপুরি দাঁড়ানোর পর “রাব্বানা লাকাল হামদ” বলতে হয়। ৪. সেজদা করা: রুকুর পর নিজেকে জমিতে সঁপে দেয়া। পরপর দুইবার সেজদা করতে। সেজদার সময় দুই হাত, কপাল ও নাক মাটিতে রেখে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিতে হয়। এবং কমপক্ষে তিনবার “সুবৃহানা রাব্বিয়াল আলা” দোয়াটি পড়তে হয়। &. শেষ বৈঠক: শেষ রাকআতে “আত্তাহিয়াতু” পড়তে যে পরিমান সময় লাগে ততক্ষন বসে থাকা ফরজ। নামাজ যে সর্বাধিক গুরুত্বপূর্ন ইবাদত তা এটি আদায়ের জন্য অবশ্য পালনীয় শর্তসমূহের আধিক্য থেকেও বুঝতে পারা যায়। বান্দার, তার রবের 53

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।