নামােজর বই
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

যোহর ও এশার ফরজের পর চার রাকআত এবং মাগরিবের ফরজের পর ছয় রাকআত অতিরিক্ত নামাজ আদায় করা মুস্তাহাব। এরজন্য প্রচুর সওয়াব রয়েছে। কেউ চাইলে সবগুলি রাকআত এক সালামের দ্বারা আদায় করতে পারে অথবা প্রত্যেক দুই রাকআত পরপর সালাম ফিরিয়েও আদায় করতে পারে। দুই অবস্থাতেই প্রথম দুই রাকআত এ ওয়াক্তের শেষ সুন্নত হিসেবে পরিগণিত হবে। কেউ চাইলে এই মুস্তাহাব নামাজগুলি আলাদাভাবেও আদায় করতে পারে। নামাজ শুরুর সাথে সাথে প্রথম রাকআত শুর হয়, পরবর্তী রাকআতগুলি পায়ে দাড়ানোর দ্বারা শুরু হয় ও পরের রাকআতের জন্য পুনরায় পায়ে দাঁড়ানো পর্যন্ত চলতে থাকে। শেষ রাকআতের সমান্তি সালাম ফিরানোর মাধ্যমে হয়। প্রত্যেক জোড় রাকআতে দ্বিতীয় সেজদার পরে বসতে হয়। প্রত্যেক নামাজের মাঝে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুফছিদ্নোমাজ ভঙ্গকারী) এবং মাকরূহ সমুহ রয়েছে। এগুলো হানাফী মাজহাব অনুসারে পরবর্তীতে অবহিত করা হবে। নামাজের ফরজসমুূহ যা আদায়ের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে স্পন্ট আদেশ রয়েছে তাই ফরজ। কোনো ইবাদতের ফরজসমূহ সঠিকভাবে আদায় করা না হলে তা সহীহ হয় না, শুদ্ধ হয় না। নামাজের বারটি ফরজ রয়েছে। এগুলির মধ্যে সাতটি নামাজের বাইরের আর বাকী পাঁচটি ভিতরের ফরজ। নামাজের বাইরের ফরজগুলিকে শর্ত এবং ভিতরের ফরজগুলিকে রুকন বলা হয়।(কতিপয় আলিম, তাকবীরে তাহরিমাকে নামাজের ভিতরের ফরজ হিসেবে গণনা করেন তাই তাদের মতে নামাজের শর্তও ছয়টি রকনও ছয়টি।) নামাজের বাইরের ফরজসমুহশের্তসমূহ): ১.হাদস্‌ থেকে শোরীরিক) পবিত্রতা: অজুবিহীন অবস্থায় থাকলে অজু করে আর গোসল ফরজ হয়ে থাকলে গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করা। ২. নাজাসাত্‌নোপাকী) থেকে পবিত্রতা: নামাজ আদায়কারী ব্যাক্তির শরীর ও পোষাক এবং নামাজের স্থানকে হাল্কা ও ভারী সকল ধরনের নাজাসাত্‌ থেকে পবিত্র করা। শরীয়ত অনুসারে যা কিছু নাপাক তাকে নাজাসাত বলে। যেমন রক্ত, প্রস্রাব, এলকোহল ইত্যাদি। ৩. সতর ঢাকা: লজ্জাস্থান আবৃত করা। ইহা মহান আল্লাহ তায়ালার একটি আদেশ। পুরুষের নাভী থেকে হাটু পর্যন্ত এবং স্ত্রীলোকের মুখমন্ডল, হাত ও পায়ের পাতা ব্যতীত সর্বাঙ্গ সতরের অন্তর্ভূক্ত। নামাজ আদায়ের সময় সতর ঢাকা ফরজ। নামাজের বাইরে অন্যান্য সময়ে অন্যের সামনে সতর খোলা কিংবা অন্যের সতর দেখা উভয়ই হারাম। 52

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।