শব্দদ্বয়ের দ্বারা নামাজকে বুঝানো হয়েছে, এ ব্যাপারে তাফসীরগ্রন্থগুলোতে বর্ননা রয়েছে। সুরা হুদ এর একশত চৌদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে যে, “ দিনের দুই প্রান্তেযোহর ও আছরের ওয়াক্তে) এবং রাতের নিকটবর্তী তিন সময়ে মোগরিব, এশা ও ফজরের ওয়াক্তে) নামাজ কায়েম কর। নিশ্চয়ই (এই পাঁচ ওয়াক্ত নামাজের)সওয়াব সেগীরা) গুনাহসমুহকে মুছে দেয়। এর মাঝে চিন্তাশীলদের জন্য নসীহত রয়েছে। প্রিয়নবী হযরত মুহাম্মদ সেঃ) বলেছেন যে: আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাকে ফরজ করেছেন। যে ব্যাক্তি সুন্দরভাবে ওজু করে এই পাঁচ ওয়াক্ত নামাজ সময়মত পড়বে এবং রুকু ও সেজদা পরিপুর্নরূপে আদায় করবে, আল্লাহ তায়ালা তার গুনাহসমূহ ক্ষমা করবেন। দৈনিক পাঁচ ওয়াক্তে চল্লিশ রাকআত নামাজ রয়েছে। এগুলোর মাঝে সতের রাকআত ফরজ, তিন রাকআত ওয়াজিব এবং বাকী বিশ রাকআত সুন্নত নামাজ। এগুলো হল; ১. ফজর নামাজ: চার রাকআত। প্রথমে দুই রাকআত সুন্নত এবং পরবর্তী দুই রাকআত ফরজ নামাজ। ফজর ওয়াক্তের সুন্নত খুবই গুরুত্বপূর্ন। কারো কারো মতে ইহা ওয়াজিব। ২. যোহর নামাজ: দশ রাকআত। প্রথমে চার রাকআত সুন্নত, অতঃপর চার রাকআত ফরজ ও ফরজের পর দুই রাকআত সুন্নত আদায় করতে হয়। ৩. আছরের নামাজ: আট রাকআত। প্রথমে চার রাকআত সুন্নত এবং পরে চার রাকআত ফরজ নামাজ। ৪. মাগরিবের নামাজ: পাঁচ রাকআত। প্রথমে তিন রাকআত ফরজ এবং পরে দুই রাকআত সুন্নত। ৫. এশার নামাজ: তের রাকআত।। প্রথমে চার রাকআত সুন্নত, তারপর চার রাকআত ফরজ ও দুই রাকআত সুন্নত এবং সবশেষে তিন রাকআত বেতেরের নামাজ আদায় করতে হয়। আছর ও এশার ওয়াক্তে ফরজ নামাজের পূর্বে যে সুন্নত আদায় করা হয় তা মুয়াক্কাদা নয়। তাই এই নামাজ আদায়ের সময় দ্বিতীয় রাকআতের বৈঠকে আত্তাহিয়্যাতুর পরে “আল্লাহুম্মা সাল্লি ও আল্লাহুম্মা বারিক” এই দুরুদ পাঠ করতে হয় অতঃপর দাঁড়িয়ে তৃতীয় রাকআতের শুরুতে বিসমিল্লাহ এর পূর্বে সুব্হানাকা পাঠ করতে হয়। কিন্তু যোহরের ওয়াক্তের প্রথম চার রাকআত নামাজ সুন্নত-ই মুয়াক্কাদা, অর্থাৎ আদায়ের জন্য দু আদেশ রয়েছে এবং প্রচুর সওয়াব আছে। এই নামাজের প্রথম বৈঠকে ফরজ নামাজের মত শুধুমাত্র আত্তাহিয়্যাতু পরে তৃতীয় রাকআতের জন্য দাঁড়াতে হয় অতঃপর সরাসরি বিস্মিল্লাহ ও সুরা ফাতিহা পাঠ করতে হয়। 51
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।